সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১
নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভায় নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন। শনিবার (০৬ ফেব্রুয়ারি) সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিভাগীয় কমিশনার মশিউর রহমান তাদের শপথ পাঠ করান।
এসময় শপথ নেন, নবীগঞ্জ পৌরসভার দ্বিতীয়বারের নবনির্বাচিত মেয়র ছাবির আহমেদ চৌধুরী ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলররা হলেন, জাকির আহমেদ, আ. সোহবান, নানু মিয়া, যুবরাজ গোপ, লুৎফুর রহমান মাখন, জাহেদ চৌধুরী, কবির মিয়া, বালুল চন্দ্র দাশ, ফজল চৌধুরী ও সংরক্ষিত নারী কাউন্সিলররা হলেন, ফারজানা মিলন ফারুল, পূর্নিমা রাণী দাশ এবং নাছিমা বেগম।
এসময় উপস্থিত ছিলেন- সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকারিয়া আহমদ, পরিচালক স্থানীয় সরকার মো. ফজলুল কবির।
প্রসঙ্গত, চলতি বছরের ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।
Design and developed by ওয়েব হোম বিডি