নাইওরপুল থেকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: ৩:০৪ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০২৫

নাইওরপুল থেকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে নগরী থেকে দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে ট্রাফিক পুলিশ। বুধবার (১২ মার্চ) নগরীর নাইওরপুল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

Manual1 Ad Code

পুলিশ সূত্রে জানা গেছে- বুধবার সকালে নগরীর নাইওরপুল পয়েন্টে ট্রাফিক সার্জেন্ট সোহান সরকার ও সঙ্গীয় ফোর্স ডিউটি পালনকালে একটি মোটরসাইকেলে দুই আরোহীসহ সিলেট শহরের দিকে দ্রুত গতিতে আসতে থাকে। তাদের গতিবিধ সন্দেহজনক হলে তাদের সিগন্যাল দেয় ট্রাফিক পুলিশ।

 

এসময় তারা সিগন্যাল অমান্য করে বেপরোয়া গতিতে পালানোর চেষ্টা করতে গিয়ে একটি রিকশাকে আঘাত করে। ফলে রিকশাচালক আহত হন। আহত রিক্সাচালককে উদ্ধার করে একজন আসামীকে আটক করা হয়। এসময় সাথে থাকা অপর আরোহী দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে মিরাবাজার রোডের একটি গলি থেকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা একটি ব্যাগে দেশীয় অস্ত্র পাওয়া যায়।

 

আটককৃতরা হলেন- শাহপরান (রহঃ) থানাধীন পীরের বাজার এলাকার জব্বারের ছেলে মানিক মিয়া (৪০) ও খাদিমপাড়া এলাকার ইসরাব আলীর ছেলে মোজায়েল আহমদ (২৮)।

Manual2 Ad Code

 

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

তিনি জানান- এসএমপির কোতোয়ালী মডেল থানায় মোটরসাইকেল ও অস্ত্রসহ হস্তান্তর করা হয়। উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code