‘নাপা সিরাপে’ নয় পরকীয়ার জেরেই ২ শিশুকে হত্যা

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২২

‘নাপা সিরাপে’ নয় পরকীয়ার জেরেই ২ শিশুকে হত্যা

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সেই দুই শিশুকে তাদের মা মিষ্টির সঙ্গে বিষ খাইয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। পরকীয়া প্রেমিকের সঙ্গে যোগসাজসে সে এ হত্যাকাণ্ড ঘটান। এরপর নাপা সিরাপে বিষক্রিয়ার অপপ্রচার চালান।

Manual7 Ad Code

 

বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোরে এই তথ্য জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মা লিমা বেগমকে গ্রেফতার করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখার সময় তাকে আদালতে নেয়া হচ্ছে।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

আশুগঞ্জ থানার ওসি আজাদ রহমান জানান, নিহত দুই শিশুর বাবা ইসমাইল হোসেন বাদী হয়ে লিমা বেগম ও তার পরকীয়া প্রেমিক সফিউল্লার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

Manual5 Ad Code



পুলিশের একটি সূত্র জানায়, লিমা আশুগঞ্জের একটি চালকলে কাজ করেন। আর তার স্বামী কাজ করেন ইটভাটায়। চালকলে কাজ করার সুবাদে আরেক শ্রমিক সফিউল্লার সঙ্গে লিমার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারা বিয়ে করারও সিদ্ধান্ত নেন।

 

সূত্রটি জানায়, পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে দুই শিশু ইয়াছিন ও মোরসালিনকে খাইয়ে হত্যা করেন মা লিমা বেগম। মৃত্যুর ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য নাপা সিরাপের রিঅ্যাকশন হয়েছে বলে প্রচার করে।

 

১০ মার্চ আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ইসমাঈল হোসেনের দুই ছেলে ইয়াছিন ও মোরসালিন নাপা সিরাপ খেয়ে মারা যায় বলে অভিযোগ তোলেন স্বজনরা। এ নিয়ে সারাদেশে তোলপাড় হয়।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code