সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৮ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২১
সুরমা মেইল ডেস্ক : এবার জঙ্গি আস্তানা সন্দেহে নারায়ণগঞ্জের মদনে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের বিশেষ বাহিনী সোয়াত। জেলার আড়াইহাজারে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা সেই বাড়িতে অভিযান শেষ না হতেই এ বাড়িটির সন্ধান মেলে।
আড়াইহাজারের পাঁচবাড়িয়ার নোয়াগাঁও এলাকায় কয়েক ঘণ্টার অভিযান শেষে রোববার (১১ জুলাই) রাত ১২টার দিকে বন্দর উপজেলার মদনপুরের কেওডালা এলাকায় আরো একটি বাড়ি ঘিরে রাখার কথা জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন পুলিশের জঙ্গিবিরোধী বিশেষ শাখা কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তা আসাদুজ্জামান।
তিনি বলেন, অভিযানে তিনটি শক্তিশালী বোমা উদ্ধার করেছেন সিটিসিসির সদস্যরা। বোমা তিনটি নিষ্ক্রিয় করা হয়েছে। এছাড়া জঙ্গি আস্তানা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছেন তারা। এরই মধ্যে মদনপুরের কেওডালা এলাকার ওই বাড়িতেও অভিযান শুরু হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি