নারায়ণগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষ, পুলিশসহ নিহত ২

প্রকাশিত: ৩:১৬ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০১৯

নারায়ণগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষ, পুলিশসহ নিহত ২

Manual2 Ad Code

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ কনস্টেবলসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আহত হয়েছেন কমপক্ষে ৫ জন।

Manual4 Ad Code

রবিবার (১১ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে উপজেলার কালাদী এলাকায় এশিয়ান হাইওয়েতে এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

নিহত পুলিশ কনস্টেবলের নাম সাইমুল ইসলাম দুর্জয় (২৫) এবং অপর ব্যক্তি শিপন চন্দ্র দাশ (৩৮) নামে একজন ব্যবসায়ী।

Manual5 Ad Code

রূপগঞ্জ থানার ডিউটি অফিসার দেলওয়ার জানান, রূপগঞ্জে হাইওয়ের কালাদী ফিলিং স্টেশনের কাছে রাত পৌনে ১০টার দিকে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান কনস্টেবল সাইমুল। অপর আহত ব্যক্তি শিপনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নিহত সাইমুম কোন থানায় কর্মরত ছিলেন তা জানা যায়নি।

ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক এবং ড্রাইভার আবু সায়েদ হ্যাপিকে আটক করা হয়েছে। আহত ৫ জনের মধ্যে ২ জন রূপগঞ্জের ভুলতা এলাকায় একটি স্থানীয় হাসপাতালে এবং অপর ৩ জন পার্শ্ববর্তী মেমোরি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

Manual8 Ad Code

এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ডিউটি অফিসার দেলওয়ার।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code