নারী রোগীকে শ্লীলতাহানির অভিযোগে ক্লিনিক কর্মচারী আটক

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, জুন ২৫, ২০২২

নারী রোগীকে শ্লীলতাহানির অভিযোগে ক্লিনিক কর্মচারী আটক

Manual3 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও শহরে হাসান এক্সরে এন্ড ক্লিনিকে অপারেশন করাতে ভর্তি হওয়া নারী রোগীকে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে এক কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনা জানাজানি হলে সুজন বর্মন (৩৫) নামে ঐ ক্লিনিকের কর্মচারিকে আটক করে পুলিশ।

 

Manual8 Ad Code

শুক্রবার (২৪ জুন) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা শহরের হাসান এক্স-রে ক্লিনিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী ও স্বজনরা অভিযোগ করে বলেন, টনসিল অপারেশনের জন্য ভর্তি করা হয় হাসান এক্স-রে ক্লিনিকে। পরে ভালোভাবেই অপারেশন করা হয়। অপারেশন শেষে ঐ কক্ষ থেকে পাশের রুমে আনা হয় রোগীকে।

 

এ সময় সুজন বর্মন রোগীকে একা পেয়ে জ্ঞান নেই মনে করে শ্রীলতাহানি করে। রোগী তাৎক্ষণিক কিছু বলতে না পারলেও কে বা কেন এমন করছে তা দেখে চিনতে পারলে দ্রুত চলে যায় সুজন বর্মন। পরে পুরোপুরি সক্ষমতা ফিরে আসলে পরিবারের কাছে বিষয়টি খুলে বলেন। পরিবারের লোকজন কৌশলে ঐ কর্মচারিকে আটক করে পুলিশে খবর দেয়। পরবর্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রোগীর তথ্যের ভিত্তিতে সুজনকে সনাক্তের পর তাকে আটক করে থানায় নিয়ে যায়। ভর্তি হওয়া রোগী পৌর শহরের হলপাড়া এলাকা বাসিন্দা।

Manual8 Ad Code

 

এ বিষয়ে ক্লিনিকের ম্যানেজার রাজিউর রহমান রাজু জানান, দীর্ঘ দিনেও ক্লিনিকে এম ঘটনা ঘটেনি। তবে ঘটনার সত্যতা পেলে পুলিশ অবশ্যই ব্যবস্থা নিবেন।

Manual6 Ad Code

 

ঠাকুরগাঁও থানার ওসি কামাল হোসেন জানান, বিষয়টি শুনে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের প্রেক্ষিতে ১ জনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code