নাশকতার ২ মামলায় খালেদার জামিন, মানহানির মামলায় খারিজ

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, মে ২৮, ২০১৮

নাশকতার ২ মামলায় খালেদার জামিন, মানহানির মামলায় খারিজ

Manual3 Ad Code

কুমিল্লার একটি নাশকতার ঘটনায় দায়ের করা দুটি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। তবে নড়াইলের মানহানির মামলাটির জামিন আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

Manual5 Ad Code

সোমবার (২৮ মে) সকালে বিচারপতি মো. আসাদুজ্জামান ও জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, কুমিল্লার দুটি মামলায় (হত্যা ও সন্ত্রাসবিরোধী আইনে) খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। অন্যদিকে নড়াইলের মামলার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন। এর কারণ হিসেবে বলা হয়েছে, ওই মামলাটি বিচারিক আদালতের (নিম্ন আদালতের) আইনি প্রক্রিয়া শেষ না করেই উচ্চ আদালতে এসেছে। ফলে জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে তা খারিজ করার কথা বলেছেন হাইকোর্ট।

Manual2 Ad Code

খালেদা জিয়ার অপর আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, অফিসিয়ালি খালেদা জিয়া তিনটি মামলায় অ্যারেস্ট আছেন। একটা জিয়া অরফানেজ ট্রাস্ট, যেটাতে আগেই জামিন পেয়েছেন। আর বাকি দুইটায় আজ জামিন হয়েছে। এখন অন্য কোনো মামলায় শ্যোন অ্যারেস্ট নেই। আজকের আদেশের পর খালেদা জিয়ার মুক্তিতে আইনগত বাধা নেই। তবে এরপর সরকারের যদি অসৎ উদ্দেশ্য থাকে তাহলে কোনো মামলায় অ্যারেস্ট দেখাবে।

গতকাল রোববার কুমিল্লায় নাশকতার দুই মামলা ও নড়াইলের মানহানির মামলার ওপর শুনানি শেষ হয়। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ ও এ কে এম দাউদুর রহমান মিনা। আর খালেদা জিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, মাহবুবউদ্দিন খোকন প্রমুখ।

Manual7 Ad Code

এর আগে বৃহস্পতিবার কুমিল্লার একটি মামলার শুনানি শেষ হয়। আর বাকি দু’টির জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয় রোববার।

বিএনপির ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের একটি যাত্রীবাহী নৈশকোচ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে পৌঁছালে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বাসে আগুন ধরে ৮ জন যাত্রী পুড়ে মারা যায়। এ ঘটনায় দুটি মামলা হয়। মামলা দুটিতে খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়। চলতি বছরের ২ জানুয়ারি কুমিল্লা জেলা ও দায়রা জজ ২টি মামলায় খালেদা জিয়াসহ বিএনপি-জামায়াতের ৭৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

অন্যদিকে, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত বক্তব্যের অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে নড়াইলের একটি আদালতে ১ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়।

নড়াইল জেলার নড়াগাতি থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হান ফারুকী ইমাম বাদী হয়ে ২০১৫ সালের ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইল সদর আমলি আদালতে মামলাটি দায়ের করেন। এ মামলায় ২০১৬ সালের ২৫ জুলাই খালেদা জিয়ার বিরুদ্ধে সমন জারি করে আদালত। সমন গ্রহণ না করায় ২৩ আগস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে একই আদালত।

জিয়া অরফানেজ ট্রাস্টে দুর্নীতির অভিযোগের মামলায় খালেদা জিয়াকে গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। সেই থেকে তিনি কারাবন্দি রয়েছেন পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় করাগারে। ওই মামলায় আপিলের পর খালেদা জিয়াকে চার মাসের জামিন দেয় হাইকোর্ট যা গত ১৭ মে বহাল রাখে আপিল বিভাগ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code