নাসিরনগরে র‌্যাব’র হাতে গ্রেপ্তার ৩, মাদক-অস্ত্রসহ ১৪ লাখ টাকার…

প্রকাশিত: ২:৫৬ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০২১

নাসিরনগরে র‌্যাব’র হাতে গ্রেপ্তার ৩, মাদক-অস্ত্রসহ ১৪ লাখ টাকার…

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক : র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগর থেকে তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এ সময় ১০০ গ্রাম হেরোইন (অনুমান মূল্য ১ লক্ষ টাকা), ২৩৫ পিস ইয়াবা (অনুমান মূল্য ১ লক্ষ ১৭ হাজার ৫০০ টাকা), মাদক বিক্রয়ের নগদ ২ লক্ষ ৮১ হাজার ৪৮৫ টাকা, ২০টি মোবাইল ফোন ও সীমকার্ড, ৬টি ছোরা, ৬টি টোঁটা জব্দ করা হয়। যার সর্বমোট অনুমান মূল্য ১৩ লক্ষ ৯৮ হাজার ৪৮৫ টাকা।

 

শুক্রবার (০২ জুলাই) রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি (মিডিয়া) ওবাইন।

 

Manual1 Ad Code

তিনি জানান, এর আগে শুক্রবার দুপুর সাড়ে ১২টায় নাসিরনগর থানাধীন ১৩নং ধরমন্ডল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ধরমন্ডল গ্রামের ঠাকুরবাড়ী নামকস্থ জনৈক আব্দুলহক এর পশ্চিম দুয়ারী টিনসেড ঘরের ভিতর থেকে মাদক উদ্ধার ও তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৯ সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

অভিযানে নেতৃত্ব দেন লে: কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও সিনিয়র এএসপি এ.কে.এম কামরুজ্জামান।

গ্রেপ্তারকৃতরা হলো- নাসিরনগর থানা এলাকার ধরমন্ডল গ্রামের মৃত সাইদ মিয়ার ছেলে আবু মিয়া (২৭), মৃত মোস্তু মিয়ার ছেলে মো: বাহার মিয়া (২৮) ও মো: মতি মিয়ার ছেলে সাত্তার মিয়া (৩২)।

Manual5 Ad Code

 

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে উদ্ধার করা আলামত, মাদক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলেও জানান এএসপি ওবাইন।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code