সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৬
স্পোর্টস ডেস্ক :: অস্ট্রেলিয়ায় ১০ দিনের ক্যাম্প শেষ করে নিউজিল্যান্ডে পৌঁছেছেন বাংলাদেশ ক্রিকেট দল। রোববার নিউজিল্যান্ড পৌঁছে নিজের ফেসবুক পেজে সাব্বির রহমান একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমরা ভালোভাবে নিউজিল্যান্ডে পৌঁছেছি।
আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া পূর্ণাঙ্গ এই সিরিজে বাংলাদেশ তিনটি ওয়ানডে, তিনটি টি২০ এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে। তবে এ সিরিজের জন্য এখনো চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ।
সিরিজ শুরু হওয়ার আগে আগামী ২২ ডিসেম্বর নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিকরা।
এর আগে নিউজিল্যান্ডের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে অস্ট্রেলিয়ায় ১০ দিনের একটি প্রস্তুতি ক্যাম্প করেছিল বাংলাদেশ দল। এখানে দুটি দলের সঙ্গে অনুশীলন ম্যাচও খেলেছে তারা। প্রথম ম্যাচে সিডনি সিক্সার্সের বিপক্ষে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে সিডনি থান্ডার্সের বিপক্ষে ৬ উইকেটে হেরে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি