সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৮
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর ডোবার ভাসমান অবস্থায় তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৪ জুন) সকালে উপজেলার গুনধর ইউনিয়নের উত্তর আশতকা গ্রামের পরশ আলীর বাড়ির ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হল সাকুয়া গ্রামের হেলাল উদ্দিনের সন্তান জোনাকী (৯), চাঁদনী (৭) ও সাফায়েত হোসেন (৪)। তারা উপজেলার সাকুয়া টেকপাড়ার হেলাল উদ্দিনের সন্তান।
নিহতদের পারিবার সূত্রে জানা যায়, দুইদিন আগে বড় খালার বাড়িতে বেড়ানোর জন্য তিন ভাই-মায়ের সঙ্গে উত্তর আশতকা গ্রামের খালু পরশ আলীর বাড়িতে যায়। বাড়ির পাশে খেলা করতে যাওয়ার পর শনিবার দুপুর থেকে তাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে আশপাশের পুকুর ও বর্ষার পানিতে জাল ফেলে তাদের সন্ধান চালানো হলেও খোঁজ পাওয়া যায়নি। পরদিন ভোর ৬ টার দিকে বাড়ির পাশের তাদের মরদেহ ভেসে ওঠে। মর্মান্তিক এই ঘটনায় পুরো ইউনিয়নে শোকের আবহ বিরাজ করছে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Design and developed by ওয়েব হোম বিডি