নিখোঁজের ২০ ঘণ্টা পর বাবা-ছেলেসহ ৩ জনের লাশ উদ্ধার

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, জুন ১৪, ২০২২

নিখোঁজের ২০ ঘণ্টা পর বাবা-ছেলেসহ ৩ জনের লাশ উদ্ধার

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
কিশোরগঞ্জের ইটনা হাওরে নৌকাডুবিতে নিখোঁজের ২০ ঘণ্টা পর বাবা-ছেলেসহ তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার (১৪ জুন) সকাল ৯টার দিকে উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের এনশহিলার হাওর থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়।

 

Manual2 Ad Code

মৃতরা হলেন- কিশোরগঞ্জের করিমগঞ্জের হালগড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে ৬০ বছর বয়সী সিরাজ উদ্দিন ও তার ছেলে ৩৫ বছরের ওয়াসিম এবং তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের মো. মোস্তফার ছেলে ২৫ বছরের মো. মাসুদ।

Manual4 Ad Code

 

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, তাড়াইল উপজেলার দামিহা এলাকা থেকে গাছের ডালবোঝাই একটি ইঞ্জিনচালিত নৌকা ইটনা উপজেলার ধনপুরের দিকে যাচ্ছিল।

Manual7 Ad Code

 

শনিবার দুপুর ১টার দিকে ইটনা উপজেলার সহিলা-ধনপুর হাওরের মাঝামাঝি স্থানে ঝড়ের কবলে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকার দুই যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও হাওরের পানিতে তলিয়ে যান অপর তিনজন।

Manual6 Ad Code

 

পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। কিন্তু প্রবল ঢেউ থাকায় ডুবে যাওয়া নৌকাটি চিহ্নিত করা যায়নি। মঙ্গলবার সকালে ফের অভিযান চালিয়ে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার করা হয় বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code