নির্দেশনা অমান্য: ঢাকা-সিলেট মহাসড়কে গণপরিবহন, জরিমানা

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২১

নির্দেশনা অমান্য: ঢাকা-সিলেট মহাসড়কে গণপরিবহন, জরিমানা

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : সরকারি নির্দেশনা অমান্য করে ঢাকা-সিলেট মহাসড়কে গণপরিবহন চলাচল, স্বাস্থ্যবিধি না মানা ও অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচলসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

 

Manual1 Ad Code

সোমবার (০৫ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর অংশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান ইউএনও ফাতেমা-তুজ জোহরা।

Manual8 Ad Code

 

ইউএনও ফাতেমা-তুজ জোহরা জানান, সরকারী বিধিমালা অনুশরণ না করে মহাসড়কে গণপরিবহন যাতায়ত, স্বাস্থ্যবিধি না মানা ও অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচলসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ১৬টি মামলা দেয়া হয়েছে। এসব মামলায় চালকসহ কর্তৃপক্ষদের মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করে দেয়া হয়েছে।

 

Manual8 Ad Code

এছাড়াও সবাইকে করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিনসহ পুলিশের একটি টিম।

 

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code