সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২২
সুরমা মেইল ডেস্ক :
সারাদেশে ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মানিকগঞ্জে ভোট কেন্দ্রে সংঘর্ষে ছলেমন খাতুন (৫০) নামের এক নারী ও চট্টগ্রামের আনোয়ারায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অংকুর দত্ত (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (০৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের দৌলতপুরের বাচামারা ইউনিয়নের বাচামারা ভোট কেন্দ্রে মেম্বার সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারী ও বেলা ১২টায় চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মানিকগঞ্জের সহকারী পুলিশ সুপার তানিয়া সুলতানা গণমাধ্যমকে জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে হঠাৎ করে ঐ ভোট কেন্দ্রে সংঘর্ষ বাধে। সেই সংঘর্ষের মধ্যে পড়ে প্রাণ যায় ওই নারীর। নিহতের বাড়ি বাচামারা গ্রামেই।
চট্টগ্রাম
এদিকে, চট্টগ্রামের ইউপি নির্বাচনে আনোয়ারায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অংকুর দত্ত (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। বেলা ১২টায় চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলাম শিকদার। নিহত অংকুর দত্ত সিংহরা গ্রামের নেপাল দত্তের ছেলে।
স্থানীয়রা জানান, সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে প্রায় দু’শ গজ দূরে বর্তমান মেম্বার রঘুনাথ শিকদার ও অপর প্রার্থী নাজিম উদ্দীনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অংকুর নামের এক যুবক আহত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি দিদারুল ইসলাম শিকদার বলেন, সকাল সাড়ে ১১টায় চাতরীর সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে প্রায় কয়েক’শ গজ দূরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অংকুর দত্ত নামের এক যুবক আহত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম জেলা পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার বলেন, আনোয়ার উপজেলায় বিপক্ষ মেম্বার প্রার্থীর লোকজনের অতর্কিত হামলায় এক যুবক গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষ্যদর্শীরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়েএলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি