নিষিদ্ধই থেকে গেলেন শাকিব খান

প্রকাশিত: ১:৪০ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০১৭

নিষিদ্ধই থেকে গেলেন শাকিব খান

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক :: শাকিব খানের বিরুদ্ধে নেওয়া নিষেধাজ্ঞার সিদ্ধান্ত বহাল রেখেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার। সোমবার (১৭ জুলাই) অনুষ্ঠিত এক সভায় চলচ্চিত্র পরিবার এই সিদ্ধান্ত পুনরায় জানিয়ে দেয়।

মঙ্গলবার (১৮ জুলাই) প্রকাশের জন্য তৈরিকৃত চলচ্চিত্র পরিবারের একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের সকল সংগঠনের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ চলচ্চিত্র পরিবার’ গত ২৩/৬/১৭ ইং তারিখের এক যৌথ সভায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের আলোচনার প্রেক্ষিতে এটা প্রতীয়মান হয় যে, যেই মুহুর্তে চলচ্চিত্র শিল্পের সকল সংগঠন মিলে যৌথ প্রযোজনার সরকারি নিয়মনীতি না মেনে যৌথ প্রযোজনার নামে ‘প্রতারণা’ করে একটি মহল ভারতীয় ছবি এদেশে মুক্তি দিয়ে চলচ্চিত্র শিল্পকে ধ্বংস করার নীলনকশা তৈরি করছে। ঠিক সেই মুহুর্তে চলচ্চিত্র নায়ক শাকিব খান বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের আন্দোলনের বিপক্ষে অবস্থান করে কিছু ষড়যন্ত্রকারীদের সাথে নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক ফারুক সহ অন্যান্য নেতৃবৃন্দকে কটাক্ষ্য ও হেয় করে গণমাধ্যমে অশালীন বক্তব্য প্রদান করেছেন। শুধু তাই নয় দৃষ্টিকটু অসঙ্গতির মাধ্যমে ‘স্টুপিড’ বলে চলচ্চিত্রের সকলকে গালি দিয়েছে। যা গুরুতর অপরাধ।

Manual8 Ad Code

তাই সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘পুরাতন এবং নতুন’ কোনো ছবির শুটিং এর কাজে বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের অন্তর্ভুক্ত সংগঠনসমূহের কোনো সদস্যই অংশগ্রহণ করবেন না এবং চিত্রনায়ক শাকি খান সংশ্লিষ্ট সকল চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত কাজ থেকে নিজেদের বিরত রাখবেন।

উল্লেখ্য, চলচ্চিত্র পরিবারের এই বিজ্ঞপ্তির নিচে আহ্বায়ক হিসেবে স্বাক্ষর করেছেন চিত্রনায়ক ফারুক ও সদস্য সচিব হিসেবে স্বাক্ষর করেছেন বদিউল আলম খোকন।

Manual2 Ad Code

এদিকে চলচ্চিত্র পরিবারের এমন সিদ্ধান্তের বিপরীতে শাকিব খান বলেন, ছবির শুটিং হবে কি হবে না, এটা প্রযোজকদের বিষয়। আমি এই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code