নৌকা ভ্রমণে গিয়ে ১০ শিশুর মৃত্যু

প্রকাশিত: ৩:২৯ পূর্বাহ্ণ, জুন ২০, ২০১৬

নৌকা ভ্রমণে গিয়ে ১০ শিশুর মৃত্যু

Manual2 Ad Code

downloadআন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় নৌকা ভ্রমণে গিয়ে ঝড়ের কবলে পড়ে ১০ শিশুর মৃত্যু হয়েছে। রাশিয়ার উত্তরাংশে কারেলিয়া অঞ্চলে সায়ামোজেরো হ্রদে শিশুসহ ৪৯ জনের একটি দল নৌকা ভ্রমণে যায়। সেখানে তারা হঠাৎ ঝড়ের মুখে পড়ে।

রাশিয়ার রাজধানী শহর মস্কোর মেয়র সবিয়ানিন প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানিয়েছেন, ছুটিতে মস্কো থেকে সায়ামোজেরো হ্রদে ঘুরতে যাওয়া ১০ শিশুর মৃত্যু হয়েছে। তাদের সঙ্গে আরো এক ব্যক্তিও মারা গেছেন।

আরেক প্রতিবেদনে বলা হয়েছে, ভ্রমণে যাওয়া ৪৯ জনের দলটির ৩৬ জন বেঁচে আছে। বাকিদের উদ্ধারে অভিযান চলছে। তবে এ প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করা যায়নি।

Manual5 Ad Code

এরই মধ্যে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ওই দলের সঙ্গে থাকা একজন শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

Manual8 Ad Code

রাশিয়ার সংবাদসংস্থা রিয়া নভোন্তি উদ্ধার তৎপরতার সঙ্গে যুক্ত একজনের বরাত দিয়ে জানিয়েছে, জীবিতদের মধ্যে ২৫ জন হ্রদের একটি দ্বীপে আশ্রয় নিয়েছে। আরো ১১ জন স্থানীয় একটি গ্রামে অবস্থান করছে।

মেয়র সবিয়ানিন এক টুইটে বলেছেন, ‘কারেলিয়া বড় ধরনের ট্র্যাজেডি ঘটে গেছে। প্রাথমিক তথ্যমতে, সিয়ামোরেজোয় ১০ শিশু প্রাণ হারিয়েছে। তাদের পরিবার-পরিজনের প্রতি আমার সমবেদনা রইল।’

Manual5 Ad Code

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code