সিলেট ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, জুন ৯, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে নিজের মেয়েকে পুড়িয়ে হত্যা করেছে তার মা। ওই মেয়ের অপরাধ সে তার পরিবারের অমতে বিয়ে করেছিল। পাকিস্তানের লাহোরে এই লোমহর্ষক ঘটনা ঘটেছে। খবর বিবিসির।
জিনাত রফিক নামে ১৮ বছরের ওই তরুণী হাসান খান নামে এক যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিল। এ কথা জানার পর তাকে পিটিয়ে গুরুতর আহত অবস্থায় তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। তবে জিনাতের মা একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন কিনা সে বিষয়ে তদন্ত করছে পুলিশ।
পাকিস্তানে এ ধরনের ঘটনা নতুন নয়। এর আগেও দেশটিতে পারিবারিক সম্মান রক্ষার জন্য পরিবারের সদস্যরা এ ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এ নিয়ে এক মাসে দেশটিতে তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। আগেও আরো দুই নারীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি