পদ্মায় নিখোঁজ তিন শ্রমিকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৯

পদ্মায় নিখোঁজ তিন শ্রমিকের মরদেহ উদ্ধার

Manual6 Ad Code

গত রবিবার মানিকগঞ্জে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে পৃথক ঘটনায় নিখোঁজ পাঁচ জনের মধ্যে তিন জনের মরদেহ উদ্ধার হয়েছে।

মঙ্গলবার (০২ এপ্রিল) সকালে পদ্মা নদী থেকে মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাতাস। নিখোঁজ বাকি দুজনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

Manual3 Ad Code

ফায়ার সার্ভিস বিভাগের উপ-সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে পাটুরিয়া ফেরিঘাট থেকে আধা কিলোমিটার দূরে নিখোঁজ ইয়াদ আলী এবং প্রায় পনের কিলোমিটার ভাটিতে হরিরামপুর উপজেলায় চাঁন মিয়ার মরদেহ ভেসে ওঠে। পরে তাদের মরদেহ দুটি উদ্ধার করে হরিরামপুর ও শিবালয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রায় একই সময় হরিরামপুর উপজেলার ধুলসুরা থেকে উদ্ধার করা হয় ইসমাইল হোসেনকে।

গত রবিবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে শিবালয় উপজেলার ধুতরাবাড়ি এলাকার যমুনায় নৌকা ডুবিতে ইয়াদ আলী ও চাঁন মিয়া নামে দুই কৃষি শ্রমিক নিখাঁজ হন।

Manual4 Ad Code

একই সময় হরিরামপুর উপজেলার ধুলসূড়া এলাকায় পদ্মা নদীতে পাথর বোঝাই একটি ট্রলার ডুবিতে নাসির খান ঈসমাইল হোসেন ও কলিম খান নামে তিনজন নিখোঁজ হন। তাদের বাড়ি পাবনার সাথিয়া উপজেলার আতাইকোলা গ্রামে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code