পাথর বোঝাই ট্রাকসহ ভেঙ্গে পড়লো বেইলী ব্রিজ, আহত ৪

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২১

পাথর বোঝাই ট্রাকসহ ভেঙ্গে পড়লো বেইলী ব্রিজ, আহত ৪

Manual3 Ad Code

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি জেলার কাউখালী উপজেলা সদরের বাজার সংলগ্ন পোয়াপাড়ায় অতিরিক্ত পাথর বোঝাই ট্রাকসহ ভেঙ্গে পড়ললো বেইলী ব্রিজ। এতে আহত হয়েছেন ৪ জন। শুক্রবার (২০ আগস্ট) দিনগত রাত ১২টার সময় এ দূর্ঘটনা ঘটে।

Manual6 Ad Code

 

আহতরা হলেন- পাথরের ট্রাকের ড্রাইভার মো.জামাল হোসেন (৪৫), হেল্পার মো. সোহেল (২৫), মো. ইসহাক মিয়া (৪১) ও বাসু দেব (৩৪)। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সড়ক বিভাগ, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানিয়েছে, কাউখালী বাজার ও কলমপতি সংযোগ বেইলী ব্রিজ দিয়ে শুক্রবার দিনগত রাত আনুমানিক ১২টার সময় ধারণ ক্ষমতার অধিক পাথর বোঝাই ট্রাক নং-চট্টমেট্টো-শ-১১-২০৩৮ পারাপারের কালে বেইলীব্রিজটি খালে ধ্বসে পড়ে। এতে আহত হয়েছেন চারজন।

 

ঠিকাদারী প্রতিষ্ঠান নাহিন এন্টারপ্রাইজ পাথরগুলো নব নির্মিত কাউখালী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মাণ কাজের জন্য নিয়ে যাচ্ছিলো। ১০/১২ মেট্রিক টন ওজন বহনে সক্ষম ব্রিজের উপর দিয়ে ২৭ মেট্রিক টন (৬শ ঘনফুট) পাথরসহ ট্রাকের ওজন ছিলো প্রায় ৩ মেট্রিকটন বলে জানিয়েছে আহত ট্রাক ড্রাইভার। ব্রিজটি ধ্বসের কারনে নাইল্যাছড়ি, সুগারমিল ও কাউখালী সংযোগ সড়ক বন্ধ হয়ে গেছে। ২০০২সালেও অতিরিক্ত কাঠ বোঝাই ট্রাকসহ ব্রিজটি ধ্বসে পড়ে।

 

রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো আরেফিন সিকদার এ প্রতিনিধি জানান, জরুরী ভিত্তিতে ব্রিজটি সংস্কারের জন্য একটি টীমকে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে। সম্ভব দ্রুত সময়ে ব্রিজটি চলাচল উপযোগী করা হবে।

 

Manual4 Ad Code

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন আরা সুলতানা ব্রিজ ধ্বসে পড়া বিষয়ে বলেন, তিনি তার উর্ধ্বতন কর্তৃপক্ষকে তাৎক্ষনিকভাবে অবহিত করেছেন।

 

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতের বেলা হওয়ায় অতিরিক্ত পাথর বোঝাই করার বিষয়টি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code