পারিবারিক কলহ; শায়েস্তাগঞ্জে বিষপানে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৯

পারিবারিক কলহ; শায়েস্তাগঞ্জে বিষপানে যুবকের মৃত্যু

Manual4 Ad Code

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার উলুকান্দি গ্রামে পারিবারিক কলহের জের ধরে বিষপান করে এক যুবক আত্মহত্যা করেছে।

Manual8 Ad Code

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতের নাম সুজন মিয়া (২০)। সে ওই গ্রামের আফরোজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকালে সুজন তুচ্ছ বিষয় নিয়ে পারিবারিক কলহে লিপ্ত হয়। এরপর সন্ধ্যায় বিষয়টির জের ধরে সে সকলের অগোচরে বিষপান করে। বিষ পান করে সুজন ছটফট করতে থাকলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Manual1 Ad Code

চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়না তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code