পালাক্রমে গণধর্ষণের পর হুমকি, ভিডিও ছেড়ে দেব ফের আসতে হবে

প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৯

পালাক্রমে গণধর্ষণের পর হুমকি, ভিডিও ছেড়ে দেব ফের আসতে হবে

Manual7 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় এক কিশোরীকে (১৭) গণধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় হাসান (২৪) নামের এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার আশুরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

নির্যাতিত কিশোরী সিলেটের একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করতো। তার বাড়ি কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নে।

Manual3 Ad Code

গণধর্ষণের শিকার ওই কিশোরী জানান, পহেলা বৈশাখের আগের দিন শনিবার সিলেট থেকে কুলাউড়ায় আসে ওই কিশোরী। সোমবার সন্ধ্যা ৭টায় ওই কিশোরী বাসা থেকে নিজের গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। এসময় পূর্ব-পরিচিত শুক্কুর আলী পৌর শহরের প্রধান সড়ক থেকে সিএনজি অটোরিকশায় জোরপূর্বক কিশোরীকে তুলে কুলাউড়া-বড়লেখা সড়কের আশুরিঘাট এলাকায় নিয়ে যায়। সেখানে শুক্কুর আলীসহ ছয়জন মিলে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে। গণধর্ষণের সেই ভিডিও ও ছবি মোবাইলে ধারণ করে ধর্ষকরা।

Manual8 Ad Code

গণধর্ষণের পর ধর্ষকরা কিশোরীকে হুমকি দিয়ে বলে, ধর্ষণের কথা কারও কাছে প্রকাশ করলে ইন্টারনেটে ধর্ষণের ভিডিও ও ছবি ছেড়ে দেব। আর আমরা যখনই ফোন দেব তখন চলে আসতে হবে। পরে গুরুতর অবস্থায় ওই কিশোরীকে বাড়ির পাশে ফেলে রেখে চলে যায় ধর্ষকরা।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৯টার দিকে গণধর্ষণের শিকার কিশোরীর মা কুলাউড়া থানা পুলিশকে বিষয়টি জানান।

Manual7 Ad Code

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, কিশোরীকে গণধর্ষণের ঘটনায় হাসান (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের আটকের জন্য অভিযান চলছে। ওই কিশোরীকে পরীক্ষা ও চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code