পালিয়ে আসা ১৪ রোহিঙ্গা মৌলভীবাজারে আটক

প্রকাশিত: ৪:০৪ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০২১

পালিয়ে আসা ১৪ রোহিঙ্গা মৌলভীবাজারে আটক

Manual8 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে মৌলভীবাজার শহরে আসা ১৪ রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (০২ জুলাই) রাতে শহরের চোবড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

তারা হলো- মৃত নাজির হোসেন ও মাতা মৃত রাশিদার ছেলে মো. হামিদ হোসেন (৫০)। হামিদ হোসেনের সন্তান হারুন (১৮), জুনায়েদ (১৪), ওসমানগনি (১০), ওমর ফারুক (১৬ মাস), নূর বেগম (৯), নূর কায়দা (৭) ও সাদিয়া ফাতেমা (৩)। তারা সবাই একই পরিবারের এবং ৮ নং ক্যাম্প কুতুপালং, ব্লক ৫৯ এর বাসিন্দা। মো. কামালের ছেলে শফিক (২২), তার স্ত্রী মিনারা (২০) পাঁচ মাসের শিশু সন্তান রিয়াজ। এই তিনজন ৭নং কুতুপালং ক্যাম্প (ব্লক-ই ৩৮) এর বাসিন্দা।

 

Manual7 Ad Code

এছাড়া লতুমিয়ার ছেলে আজিজুল হক (২৫) ৮ নং কুতুপালং ক্যাম্প (ব্লক ৫৮), মৃত আবু তাহেরের ছেলে নূর হাসান (৩১), ৮ডব্লিউ কুতুপালং (ব্লক ৩৮) ও মৃত আ. হবির মেয়ে সোনালি (৫১), বালু খালি ক্যাম্প, (ব্লক-এ ৩২)।

 

Manual3 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান। তিনি বলেন, জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হয়েছি তারা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে এখানে এসেছেন।

 

তিনি আরও বলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, কোনোভাবে তারা উখিয়া শরণার্থী ক্যাম্প থেকে বের হয়ে এসেছে। এরপর কয়েকদিন চট্রগ্রামে অবস্থান করে কাজের সন্ধান চালিয়েছেন। সেখানে মানুষ তাদের কাজ পাওয়ার জন্য সিলেটের দিকে আসার জন্য বলেছে। সে জন্য তারা মৌলভীবাজার আসেন। এখানে তারা দুইদিন পূর্বে এসেছিল।

 

Manual3 Ad Code

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় আমাদের টিম লকডাউন বাস্তবায়নের জন্য মাঠে ছিল। শহরের চোবড়া এলাকায় তাদের দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে তাদের থানায় নিয়ে আসা হয়। এখানে প্রথমে তারা স্বীকার করেননি। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করেছেন।

 

এএসপি জিয়াউর রহমান আরও বলেন, আমার এখন আইনি প্রক্রিয়ায় যাব। তাদেরকে পুনরায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পাঠানোর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Manual2 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code