সুরমা মেইল ডেস্ক :: টানা বৃষ্টির পর রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামে পৃথক পাহাড়ধসের ঘটনায় এখন পর্যন্ত ৫৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
Manual1 Ad Code
সোমবার মধ্যরাতের পর থেকে আজ (মঙ্গলবার) ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে সেনাবাহিনীর সদস্যও রয়েছেন। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায় নি। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
Manual7 Ad Code
রাঙ্গামাটি প্রতিনিধিরা জানান, রাঙ্গামাটিতে টানা বর্ষণে সৃষ্ট পাহাড় ধসে মঙ্গলবার সকাল পর্যন্ত সেনাবাহিনীসহ ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাঙ্গামাটির বিভিন্ন স্থানে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
জেলা প্রশাসক, ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা জানিয়েছে, এ পর্যন্ত ৩৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের সকলের নাম পরিচয় জানা যায় নি। এখনও ওই এলাকায় বৃষ্টি হচ্ছে।
টানা ও ভারী বৃষ্টিতে পাহাড় ধসে চট্টগ্রামের চন্দনাইশ, রাঙ্গুনিয়া ও বাকুলিয়ায় ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার ভোরে তাদের লাশ উদ্ধার করা হয়। চট্টগ্রামের জন সংযোগ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এদিকে, চট্টগ্রাম নগরীতে ঝুঁকিপূর্ণ এলাকায় থেকে দুর্গতদের সরাতে জেলা প্রশাসনের ২টি টিম কাজ করেছে। একটি টিম নগরীর লালখান বাজার মতিঝরনা এলাকায় ও অপর টিম বায়েজিদ ও মুরাদপুর এলাকায় নিয়োজিত ছিল।
চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী জানান, অতি বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরীতে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। এ কারণে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে মানুষজনকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
বান্দরবান প্রতিনিধিরা জানিয়েছেন, বান্দরবানে টানা বৃষ্টিতে পাহাড়ধসে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের লাশ উদ্ধার করা হয়েছে। পৌর মেয়র, জেলা প্রশাসক ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। রুমা, থানছি, রুয়াং ছড়ি, চট্ট্রগ্রামের সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন আছে।