পাহাড়ে প্রতিপক্ষের গুলিতে ‘মগ পার্টি’র ৩ সদস্য নিহত

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২২

পাহাড়ে প্রতিপক্ষের গুলিতে ‘মগ পার্টি’র ৩ সদস্য নিহত

Manual4 Ad Code

রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটির রাজস্থলী উপজেলার বান্দরবান সীমান্ত এলাকায় প্রতিপক্ষ জেএসএস’র হামলায় ( মগ লিবারেশন পার্টি (এমএলপি)’র ৩ সদস্য নিহত ও ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা একটি সূত্র থেকে রাঙামাটি-বান্দরবান সীমান্তে বন্দুকযুদ্ধে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও রাঙামাটি-বান্দরবান’র দায়িত্বশীল কোন সূত্র নিশ্চিত করছে না। তবে স্থানীয় সূত্রটি সীমান্তে জেএসএস’র এ হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। রাঙামাটির রাজস্থলী এবং বান্দরবানের রাজভিলা সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা মঙ্গলবার সকালে ঘটেছে বলে সুত্রটি জানায়।

 

Manual2 Ad Code

তিনজনের মৃতদেহ ঘটনাস্থলে পড়ে থাকার খবর ও নিহতদের ছবি স্থানীয়ভাবে সংগ্রহ করা গেলেও দায়িত্বশীল সূত্রগুলো এখনো মুখ না খোলায় হতাহতের সংখ্যা ও নাম পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না।

Manual1 Ad Code

 

নিহত তিনজনের মধ্যে একজন বান্দরবানের ক্যাচিংপাড়ার বাসিন্দা বলে জানিয়েছে অসমর্থিত সূত্রগুলো। নিহত ৩ জনই এমএনপি সদস্য বলে জানিয়েছে সূত্রটি।

 

Manual6 Ad Code

রাঙামাটির পুলিশ সুপার মীর মোদাছছের হোসেন বলছেন, বান্দরবান-রাঙামাটি জেলার সীমান্তবর্তী এলাকায় গোলাগুলি ও বন্দুকযুদ্ধের একটি সংবাদ আমরা পেয়েছি। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী এই এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছে, তারা না পৌঁছানো অবধি কিছু বলতে পারছিনা। আবার ঘটনাস্থলটি কি বান্দরবানের রাজভিলা নাকি রাজস্থলী পাইন্দ্যংপাড়া, সেটাও এখনো নিশ্চিত হতে পারিনি আমরা।

 

কেউ মারা গেছে কিনা এমন প্রশ্নের জবাবে এসপি বলেন, নিশ্চিত কোন তথ্য আমরা জানিনা, আগে নিশ্চিত হই, তারপর আপনাদের জানাব যোগ করেন এ কর্মকর্তা।

 

বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার ওই এলাকা থেকে তিনটি মরদেহ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীদের। তবে তিনিও বিস্তারিত জানাননি।

 

Manual7 Ad Code

অসমর্থিত সূত্রগুলো বলছে, মঙ্গলবার সকালে সীমান্তবর্তী এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি’র একটি সশস্ত্র দল বান্দরবান ভিত্তিক সংগঠন মগ পার্টির একটি আস্তানায় সশস্ত্র হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানিয়েছে সূত্রটি।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code