পিকআপের চাপায় নবীগঞ্জে অটোচালক নিহত

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১

পিকআপের চাপায় নবীগঞ্জে অটোচালক নিহত

Manual3 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে কলাবোঝাই পিকআপের চাপায় এক অটোচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

 

Manual1 Ad Code

সোমবার (০৮ ফেব্রুয়ারি) রাতে ওই উপজেলার লামলীপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল মিয়া একই উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের তপতীভাগ গ্রামের রছিম উদ্দিনের ছেলে।

 

Manual5 Ad Code

নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান জানান, অটোরিকশাটি কাজীর বাজার থেকে ইনাতগঞ্জ বাজারে যাচ্ছিল। লামলীপাড় এলাকায় বিপরীতমুখী কলাবোঝাই দ্রুতগামী পিকআপটি ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে চালক জামাল মিয়া অটোরিকশা থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

 

Manual3 Ad Code

তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত মিঠু দেবকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual5 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code