পিকআপ কেড়ে নিলো ৪ ভাইয়ের প্রাণ

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২২

পিকআপ কেড়ে নিলো ৪ ভাইয়ের প্রাণ

Manual7 Ad Code

হাসপাতালে ৪ ভাইয়ের নিথর দেহ ইনসেটে নিহতদের ফাইল ছবি।


কক্সবাজার প্রতিনিধি :
মাত্র ১০ দিন আগে মারা যাওয়া বাবার শ্রাদ্ধ শেষে বাড়ি ফিরছিলেন চার ভাই। একসঙ্গেই রাস্তা পার হচ্ছিলেন তারা। এ সময় চার ভাইকে চাপা দেয় একটি পিকআপ। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। বাবার পর চার ভাইয়ের এমন মৃত্যুতে এলাকাজুড়ে নেমেছে শোকের ছায়া।

 

মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারার মালুঘাট রিংভং এলাকায়।

 

Manual5 Ad Code

নিহতরা হলেন- ডুলাহাজারা মালুমঘাট রিংভং সগীরশাহ কাটা এলাকার ডা. সুরেশ চন্দ্র শীলের ছেলে ৪৭ বছর বয়সী অনুপম চন্দ্র শীল, ৪৫ বছরের নিরুপম চন্দ্র শীল, ৩৫ বছরের দীপক চন্দ্র শীল ও চম্পক চন্দ্র শীল। এ সময় আরো একজন আহত হয়েছেন। তবে তার নাম জানা যায়নি।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাফায়েত হোসেন জানান, দশদিন আগে নিহতদের বাবা মারা যান। বাবার জন্য শ্রাদ্ধ (ক্রীয়া কর্ম) দিয়ে বাড়ি ফিরতে একসঙ্গেই রাস্তা পার হচ্ছিলেন তারা। এ সময় কক্সবাজারমুখী নম্বরবিহীন একটি পিকআপ তাদের চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন।

 

Manual1 Ad Code

পরে তাদের উদ্ধার করে স্থানীয় মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গাড়িটি শনাক্ত করা যায়নি। মরদেহগুলো তাদের পরিবারের কাছে রয়েছে।

 

Manual2 Ad Code

মালুমঘাট এলাকার বাসিন্দা ডুলাহাজারা ইউপি নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এমআর মাহবুব জানান, দ্বীপ উপজেলা কুতুবদিয়া থেকে মালুমঘাট এসে বসতি গড়ার পর সুরেশ চন্দ্র শীল হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে সেবা দিতেন। তার ছেলেরা কুতুবদিয়ায় থেকে বাবা-মায়ের কাছে আসা যাওয়া করতেন। দশদিন আগে ডা. সুরেশ পরলোক গমন করেন। বাবার অন্ত্যেষ্টিক্রিয়া ও শ্রাদ্ধ করতে সন্তানরা পরিবারসহ রিংভংয়ে বাবার বাসায় অবস্থান করছিলেন। ধর্মীয় রীতি অনুসারে ভোরে সন্তানরা শ্রাদ্ধ করতে বের হন। বাসায় ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনায় চার ভাই মারা যান। এ ঘটনায় হাসপাতাল ও রিংভংয়ে তাদের বাড়িতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে।

Manual2 Ad Code

 

সড়ক দুর্ঘটনায় চার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code