পুলিশের বিশেষ অভিযানে হুজির সদস্যসহ গ্রেপ্তার ৮৬

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৭

পুলিশের বিশেষ অভিযানে হুজির সদস্যসহ গ্রেপ্তার ৮৬

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: ময়মনসিংহ জেলায় নিয়মিত পুলিশের বিশেষ অভিযানে হরকাতুল জিহাদের (হুজি) এক সদস্যসহ ৮৬ জনকে আটক করেছে বলে দাবি পুলিশের।

Manual1 Ad Code

এবিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম জানান, পুলিশের বিশেষ অভিযানে বুধবার দিবাগত রাতে জেলা সদরের কোতোয়ালি থানা এলাকা থেকে হরকাতুল জিহাদের (হুজি) এক সদস্যসহ ৯জন, মুক্তাগাছায় ৮, ফুলবাড়িয়ায় ৮, ত্রিশালে ৭, ভালুকায় ৮, গফরগাঁওয়ে ৩, গৌরীপুর ১৩, ঈশ্বরগঞ্জে ৩, নান্দাইলে ৬, ফুলপুরে ২, হালুয়াঘাটে ১৩, ধোবাউড়ায় ২, তারাকান্দায় ১, পাগলায় ২ জনসহ মোট ৮৬ জনকে ১৪টি থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

Manual7 Ad Code

এদিকে নূর ই আলম আরো জানান, গ্রেপ্তার করা হরকাতুল জিহাদের (হুজি) সদস্যের নাম আবুল ফারাহ রুম্মান (৩৭), সে গলগণ্ডা এলাকার মীর কাশেম আলীর ছেলে। তাঁকে বুধবার ( ১৫ মার্চ) রাতে সদর উপজেলা শহরতলীর কাঠগোলা  গলগণ্ডা এলাকার নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রুম্মানের নামে চট্টগ্রাম রাউজান থানায় ২০১০ সালে বিস্ফোরক আইনে দুটি ও ময়মনসিংহ কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটিসহ মোট তিনটি মামলা রয়েছে বলেও জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code