পুলিশ পিটিয়ে হ্যান্ডকাপসহ মাদক কারবারিকে ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২২

পুলিশ পিটিয়ে হ্যান্ডকাপসহ মাদক কারবারিকে ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার চুনারুঘাটে পাঁচ পুলিশ সদস্যকে পিটিয়ে হ্যান্ডকাপসহ মাদক কারবারিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার দেউন্দি চা বাগানে এ ঘটনাটি ঘটে।

Manual1 Ad Code

 

গুরুত্বর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি ও চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এর মধ্যে এক কনস্টেবলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধায় দেউন্দি চা বাগানে মাদক পাচারের তথ্য পায় পুলিশ। পরে চুনারুঘাট থানার উপ পরিদর্শক (এসআই) তরিকুল ইসলামসহ ৫ পুলিশ সদস্য সেখানে অভিযান চালায়। এ সময় ১৫ লিটার বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। তাকে নিয়ে আসার সময় একদল মাদক ব্যবসায়ী পুলিশের ওপর হামলা চালায়।

 

মাদক ব্যবসায়ীরা পুলিশ সদস্যদের মারপিট করে হ্যান্ডকাপসহ আটক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ও কনস্টেবল জুয়েল মিয়া গুরুত্বর আহত হয়েছেন।

 

Manual7 Ad Code

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে কনস্টেবল জুয়েলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি পুলিশ সদস্যদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

 

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হবিগঞ্জ সদর হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে যান এবং চিকিৎসার যাবতীয় খোঁজ খবর নেন।

 

Manual4 Ad Code

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ জানান, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে। এছাড়া বাকিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code