পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণ করতে মৌলভীবাজারে অভিযান-জরিমানা

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০১৯

পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণ করতে মৌলভীবাজারে অভিযান-জরিমানা

Manual3 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : মূল্য তালিকা না রেখে পেঁয়াজের দাম বৃদ্ধি, তালিকায় অতিরিক্ত দাম লিখে পেঁয়াজ বিক্রয়, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয়সহ নানা অপরাধে মৌলভীবাজারে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে সাত হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

বুধবার (০৯ অক্টোবর) মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিমবাজার, সাত্তার মার্কেটসহ আশপাশের এলাকার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

 

Manual4 Ad Code

অভিযানকালে সাত্তার মার্কেটে অবস্থিত ‘মেসার্স কাওছার স্টোরকে’ দুই হাজার টাকা, পশ্চিমবাজারে অবস্থিত ‘বাহার এন্টারপ্রাইজকে’ দুই হাজার টাকা, ‘মদিনা স্টোরকে’ এক হাজার টাকা, ‘হবিগঞ্জ স্টোরকে’ দুই হাজার ৫শ টাকাসহ মোট সাত হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

 

Manual6 Ad Code

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে এ অভিযানে সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ফোর্স।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code