প্রতিবন্ধী সেবাকেন্দ্রে ছুরি নিয়ে হামলায় নিহত ১৯, আহত ৪৫

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৬

প্রতিবন্ধী সেবাকেন্দ্রে ছুরি নিয়ে হামলায় নিহত ১৯, আহত ৪৫

Manual1 Ad Code

160725233603_japan_624x351_afpgetty_nocredit

আন্তর্জাতিক ডেস্ক : জাপানে মানসিক প্রতিবন্ধীদের একটি আবাসিক সেবাকেন্দ্রে ছুরি নিয়ে ঢুকে পড়া এক যুবকের হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪৫ জন।

স্থানীয় সময় মঙ্গলবার প্রথম প্রহরে রাজধানী টোকিও থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে কানাগাওয়া প্রদেশের সাগামিহারা এলাকায় এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামলার পর সাতোশি উয়েমাতসু নামের এক যুবক নিজেই স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করেন। তার বয়স ২৬ বছর।

Manual1 Ad Code

সুকুই ইয়ামাইয়ুরি গার্ডেন ফ্যাসিলিটি নামের ওই সেবাকেন্দ্রের প্রাক্তন কর্মী ছিলেন তিনি। সাতোশি সব প্রতিবন্ধীকে শেষ করে দিতে চেয়েছিলেন। রাত তিনটার দিকে থানায় এসে আত্মসমর্পণ করেন সাতোশি।

পুলিশ জানায়, হামলাকারী সাতোশি সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ওই সেবাকেন্দ্রে প্রবেশ করেন। এরপর তিনি ভেতরে থাকা লোকজনকে ছুরিকাঘাত করতে থাকেন। হামলার সময় সেবাকেন্দ্রে আটজন কর্মী ও প্রায় ১৫০ জন বাসিন্দা ছিলেন।

Manual5 Ad Code

অগ্নিনির্বাপক বিভাগ জানিয়েছে, চিকিৎসকরা ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। হামলায় আহত ব্যক্তিদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর।

Manual2 Ad Code

প্রসঙ্গত, জাপানে নির্বিচার হত্যাকাণ্ড বা ব্যাপক সহিংসতা খুব একটা দেখা যায় না। এর আগে ২০০১ সালে একটি স্কুলে আট শিশুকে ছুরি চালিয়ে হত্যা করে সাবেক এক দ্বাররক্ষী। ২০০৮ সালে টোকিওতে এক ব্যক্তি ভাড়া করা ট্রাক একটি দোকানের ওপর উঠিয়ে দেন। এতে সাতজন নিহত হয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code