প্রবাসী চাচাকে বিয়ে করতে ২২ মাসের ভাতিজাকে অপহরণ

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২১

প্রবাসী চাচাকে বিয়ে করতে ২২ মাসের ভাতিজাকে অপহরণ

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া : ওমান প্রবাসী জুবেল আহমদের সঙ্গে বিয়ের কথাবার্তা চলছিল রোয়েনা আক্তার রিয়ার। আলাপ-আলোচনায় সমঝোতা না হওয়ায় বিয়েটি বন্ধ হয়ে যায়। পরে বিয়ে করতে পাত্রী পরিচিত কয়েকজনের সহযোগিতায় পাত্রের ২২ মাস বয়সী ভাতিজাকে অপহরণ করে।

 

গত বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কেশরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অপহরণের ২৪ ঘণ্টা পর ওই শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। এ ঘটনায় মূলহোতা হিসেবে ওসমানীনগর থানার পশ্চিম রুকনপুর গ্রামের রোয়েনা আক্তার রিয়াকে গ্রেফতার করে পুলিশ।

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে ওমান প্রবাসীর ছোট ভাইয়ের বন্ধু পরিচয় দিয়ে উপজেলার কেশরপাড়া গ্রামের জাবেদ আহমদের বাড়িতে যান দুই যুবক। এ সময় চা-নাস্তা খাওয়ার পর জাবেদ আহমদের শিশু সাইফকে নিয়ে রিচার্জ কার্ড কেনার কথা বলে বের হন তারা। পরে প্রাইভেটকারে শিশুটিকে নিয়ে পালিয়ে যান তারা।

Manual6 Ad Code

 

৪-৫ ঘণ্টা পর শিশুটির দাদিকে ফোন করে জানানো হয় তাকে ফিরে পেতে হলে জুবেল আহমদের সঙ্গে যে মেয়ের বিয়ের কথাবার্তা চলছে তার সঙ্গে বিয়ে দিতে হবে। বিষয়টি জাবেদ আহমদ থানায় অভিযোগ করেন। পরে শুক্রবার বিকালে সিলেটের ওসমানীনগর থানার তাজপুর বাজারের কদমতলী এলাকায় অভিযান চালিয়ে শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ সময়  রোয়েনা আক্তার রিয়াকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাজনগর থানায় মামলা হয়েছে।

 

শনিবার (০৪ ডিসেম্বর) বিকেলে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান।

 

তিনি বলেন, শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। অপহরণের মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code