প্রস্তুত কুলাউড়ার নবাব বাড়ি, নিষিদ্ধ হাতি

প্রকাশিত: ২:২৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৮

প্রস্তুত কুলাউড়ার নবাব বাড়ি, নিষিদ্ধ হাতি

Manual2 Ad Code

দেশের বিভিন্ন স্থানের ন্যায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে কুলাউড়ার পৃথিমপাশার নবাব বাড়ির শিয়া সম্প্রদায়ের মুসলমানরা পালন করবে আজ (১০ মহরম) পবিত্র আশুরা। শিয়া সম্প্রদায়ের মুসলমানদের সবচেয়ে গুরুতপূর্ণ এ দিনে নিজ শরীর রক্তাত্ব করে হায় হোসেন, হায় হোসেন ধ্বনিতে পালন করবে এ দিনটি।

Manual1 Ad Code

দীর্ঘ আড়াইশ বছরেরও বেশি সময় ধরে পালন করে আসা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের নবাব বাড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১০ মহরম পবিত্র আশুরার দিবসটি পালন করা হবে।

এদিকে, প্রতি বছর তাজিয়া মিছিলে হাতির উপস্থিতি থাকলেও এবার পুলিশের পক্ষ থেকে নিষিদ্ধ করা হয়েছে নবাব বাড়িতে হাতির উপস্থিতি। কারণ হিসেবে পুলিশ বলছে, কয়েক লক্ষ মানুষের পদচারনায় মুখরিত হয়ে উঠা নবাব বাড়ি কোন অঘটন কাম্য নয়।

Manual1 Ad Code

গেল বছর মিছিল শেষে একটি হাতির অস্বাভাবিক আচারণ আর ১৮ সেপ্টেম্বর রাতে হাতির আক্রমণে যুবদল নেতার নিহতের ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোন প্রকার ঝুঁকি নিতে রাজি না। তাই পুলিশের পক্ষ থেকে একাধিক বৈঠক করে নবাব বাড়িতে হাতির উপস্থিতি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।

সব-রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো নবাব বাড়ি জোড়েই তৎপর রয়েছে পুলিশ সদস্য এমন তথ্য জানিয়েছেন এডিশনাল এসপি (কুলাউড়া সার্কেল) মো: আবু ইউসুছ।

তিনি বলেন, কঠোর নিরাপত্তার চাদরে বেষ্টিত হয়েছে পৃথিমপাশার নবাব বাড়ি। গত রাত থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্পর্শকাতর জায়গা মোতায়েন করা হয় একাদিক থানা পুলিশ, গ্রাম পুলিশ।

রাত সাড়ে আটটায় কুলাউড়ার পৃথিমপাশা নবাব বাড়ি থেকে পুলিশের এ কর্মকর্তা আরও জানান, সাদা পোষাকে রয়েছে অনান্য বাহিনীর সদস্যরা।

নিরাপত্তার বিষয়ে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. শাহ্ জালাল বলেন, বাড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১০ মহরম পবিত্র আশুরা পালন করবে পৃথিমপাশার নবাব বাড়ি। ওই স্থানের যে কোনো ধরনের অপতিকর ঘটনা এড়াতে আমরা সব রকমের প্রস্তুত আছি।

Manual4 Ad Code

এদিকে, শান্তি পূর্ণভাবে আশুরা পালনের লক্ষে সর্বস্তরের জনসাধারণের প্রতি আহব্বান জানিয়েছেন, পৃথিমপাশার নবাব বাড়ির মোতাওয়াল্লী ও মৌলভীবাজার-২ আসনের সাবেক সাংসদ এ্যাড. নবাব আলী আব্বাছ খান।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code