সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০
সুরমামেইলডটকম: হবিগঞ্জের মাধবপুরে প্রেমিকের বিষপানের খবর পেয়ে প্রেমিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এদিকে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে প্রেমিককে।
আজ রোববার বিকালে উপজেলার নায়ায়নপুর গ্রাম থেকে কুলসুমা বেগম (১৭) নামে এক পোষাক শ্রমিকের লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে পুলিশ ।
নারায়নপুর গ্রামের আনছর আলীর মেয়ে কুলসুমা। আনছর আলী জানান তার মেয়ে নয়াপাড়ার একটি পোষাক কারখার শ্রমিক।
কারখানায় শ্রমিক রিদয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে কুলসুমার । এক পর্যায়ে প্রেমের গভীরতা বাড়তে থাকে।
রিদয় কুলসুমাকে বিয়ে করতে ব্যাকুল হয়ে উঠে। এর মধ্যে প্রেমিকা কুলসুম জানকে পারে রিদয় আগে একটি বিয়ে করেছে।
বিয়ের বিষয়টি জানার পর কুলসুমা প্রেমিক রিদয়ের প্রতি অভিমান করে এড়িয়ে চলতে থাকে। এতে অভিমান করে মনের দুঃখে শনিবার সকালে রিদয় বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায় ।
তাকে আশংকা জনক অবস্থায় স্বজনরা হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। । রিদয়ের বাড়ি নয়াপাড়া রেল ষ্টেশন এলাকায় ।
এখবর প্রেমিকা কুলসুমার কাছে পৌছলে আজ রোবরার দুপুরে নিজ বাড়ির ঘরের তীরের সাথে ওরনা পেছিয়ে আত্মহত্যা করে।
মাধবপুর থানার এস আই মাহবুব রহমান জানান লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
মাধবপুর থানার পরিদর্শক তদন্ত গোলাম দস্তগীর আহমেদ সত্যতা নিশ্চিত করেছেন।
বিথী
Design and developed by ওয়েব হোম বিডি