প্রেমিক-প্রেমিকাকে এক সঙ্গে দেখে ফেলায় শিশু লিজাকে হত্যা

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২২

প্রেমিক-প্রেমিকাকে এক সঙ্গে দেখে ফেলায় শিশু লিজাকে হত্যা

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
প্রেমিক-প্রেমিকাকে এক সঙ্গে দেখে ফেলা এবং বিষয়টি প্রেমিকার মাকে জানিয়ে দেওয়ায় ৯ বছরের শিশু লিজাকে শ্বাসরোধে হত্যা করে ঘাতকরা। পরে তার লাশ বাঁশঝাড়ে ফেলে রাখা হয়।

Manual6 Ad Code

 

হত্যাকাণ্ডে ৬ মাস পর ঘটনার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তিন আসামিকে গ্রেফতারের পর তারা আদালতে হত্যাকাণ্ডে বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

 

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান পিবিআইয়ের পুলিশ সুপার মো. আল মামুন শিকদার।

 

তিনি জানান, গত বছরের ২১ জুলাই ঈদুল আজহার দিন সন্ধায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার গন্ধবপুর গ্রামের মো. সাগর আলীর মেয়ে লিজা আক্তারকে তার মা সেলিনা বেগম প্রয়োজনীয় কিছু দ্রব্য সামগ্রী আনতে গ্রামের পার্শ্ববর্তী বাজারে পাঠান। কিন্তু রাত হয়ে গেলেও সে ফিরে আসেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার। পরে ওইদিন রাতেই শিশু লিজার বাবা সাগর আলী মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

 

Manual8 Ad Code

নিখোঁজের চারদিন পর গ্রামের পার্শ্ববর্তী বাঁশঝাড়ে লাকড়ি খুঁড়তে গিয়ে লিজার অর্ধগলিত মরদেহ দেখতে পান এক নারী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। রাতে লিজার বাবা সাগর আলী অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মাধবপুর থানায় একটি হত্যা মামলা করেন।

Manual7 Ad Code

 

মামলার তদন্তের দায়িত্ব পায় হবিগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে পিবিআইয়ের সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে গত ৭ ও ৯ ফেব্রুয়ারি অভিযান চালিয়ে একই গ্রামের বাহার উদ্দিন, খাদিজা আক্তার তাজরীন ও আমেনা খাতুনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পুলিশের জিজ্ঞাসবাদে হত্যাকাণ্ডের ঘটনা প্রাথমিকভাবে স্বীকার করে তারা।

 

Manual5 Ad Code

বুধবার আসামিদের আদালতে হাজির করলে বাহার ও তাজরীন হবিগঞ্জের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুমুর সরকারের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আসামিরা আদালতকে জানায়, গ্রেফতার তাজরীনের ছোটভাই তাকবীর হাসানের সঙ্গে প্রতিবেশি কিশোরী শান্তার প্রেমের সম্পর্ক ছিল। সেই সুবাধে তারা দুজনের প্রায়ই দেখা সাক্ষাত করতেন।

 

হত্যাকাণ্ডের কয়েকদিন আগে এক সন্ধ্যায় শান্ত ও তাজরীন দেখা করার সময় শিশু লিজা তাদেরকে এক সঙ্গে দেখে ফেলে এবং বিষয়টি সে শান্তার মাকে জানিয়ে দেয়। এরপর শান্তার মা শান্তাকে গালিগালাজ করেন এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নেন। এতে তাদের প্রেম নষ্ট হওয়ার পথে চলে যায়।

 

রাগে ও ক্ষোভে লিজাকে শায়েস্তা করার সুযোগ খোঁজতে থাকেন শান্তা ও তাকবির। গত বছরের ২১ জুলাই ঈদুল আজহার দিন সন্ধায় বাজার থেকে বাড়ি ফেরার পথে লিজাকে চকলেটের লোভ দেখিয়ে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায় ঘাতকরা। এ সময় তারা লিজাকে গলা টিপে হত্যা করে বাঁশ ঝাড়ে ফেলে রেখে আসে।

 

এসপি মো. আল মামুন শিকদার বলেন, হত্যাকাণ্ডে বেশ কয়েকজন ঘাতক অংশ নেয়। এর মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। তবে আসামিদের গ্রেফতরের স্বার্থে নাম-পরিচয় ও ঘাতকের সংখ্যা প্রকাশ করতে চাননি তিনি


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code