ফারমার্স ব্যাংকের ৬ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৮

ফারমার্স ব্যাংকের ৬ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

Manual6 Ad Code

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) অ্যাকাউন্টে চার কোটি টাকা জমা দেওয়ার ঘটনার অনুসন্ধানে ফারমার্স ব্যাংকের ছয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে তারা দুদকে হাজির হন।

ফারমার্স ব্যাংকের ছয় কর্মকর্তা হলেন- ফারমার্স ব্যাংকের সাবেক এমডি শামীম, ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার উম্মে সালমা সুলতানা, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শফিউদ্দিন আসকারী আহমেদ, সাবেক অপারেশন ম্যানেজার ও ভাইস প্রেসিডেন্ট মো. লুতফুল হক, সাবেক হেড অব বিজনেস ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট গাজী সালাউদ্দিন ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) এক নোটিশের পরের দিনই অভিযুক্তদের তলব করেন দুদকের পরিচালক ও অভিযোগ তদন্তকারী কর্মকর্তা সৈয়দ ইকবাল হোসেন।

Manual8 Ad Code

তলবি নোটিশে বলা হয়েছে, ফারমার্স ব্যাংকের কতিপয় কর্মকর্তার যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে চার কোটি টাকার লোন অনুমোদন করিয়ে ওই টাকা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির নামে হস্তান্তর দেখিয়ে আত্মসাত ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে পাচার করা হয়েছে।

Manual1 Ad Code

যদিও দুদক তার নোটিশে কোথাও সাবেক বিচারপতি এসকে সিনহার নাম বলেনি। তবে ২৪ সেপ্টেম্বর দুদক চেয়ারম্যান বলেছিলেন, এ চার কোটি টাকা নিয়ে অনুসন্ধান চালাচ্ছে দুদক। তবে বিষয়টি সেনসেটিভ ও এমন ব্যক্তি এর সঙ্গে জড়িত যে তা নিয়ে মন্তব্য করা দুদকের জন্য বিব্রতকর বিষয়।

অন্যদিকে বিচারপতি সিনহা তার সদ্য প্রকাশিত বই ‘ অ্যা ব্রকেন ড্রিম’ এ চার কোটি টাকা সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন। তিনি লিখেছেন, তিনি তার বাড়ি ৬ কোটি টাকা বিক্রি করেছেন। সেখান থেকে চার কোটি টাকা তার ব্যাংক হিসেবে জমা হয়েছে। তা নিয়ে সরকার জল ঘোলা করার চেষ্টা করছে। এ কাজে ব্যবহার করছে দুদককে।

এদিকে চলতি বছরের ২৫ এপ্রিল এ ঘটনায় ভুয়া কাগজপত্র দেখিয়ে ফারমার্স ব্যাংক থেকে চার কোটি টাকা ঋণ জালিয়াতি করে রাষ্ট্রের সে সময়ের এক ‘গুরুত্বপূর্ণ ব্যক্তির’ ব্যাংক হিসাবে জমা দেওয়ায় দুই ব্যবসায়ীকে তলব করে দুদক।

Manual5 Ad Code

নিরঞ্জন চন্দ্র শাহা ও মোহাম্মদ শাজাহান নামের এ দুই ব্যবসায়ীকে ৬ মে সকালে দুদকে হাজির হতে বলেন কমিশনের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। ওই দিন হাজির হয়ে ব্যাংক লোন ও ওই মামলা সম্পর্কে কিছুই জানেন না বলে দুদককে জানান অভিযুক্ত দুই ব্যবসায়ী।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code