ফেনীতে আগুনে ঝলসে দেয়া ছাত্রী লাইফ সাপোর্টে

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৯

ফেনীতে আগুনে ঝলসে দেয়া ছাত্রী লাইফ সাপোর্টে

Manual2 Ad Code

পুড়িয়ে হত্যাচেষ্টায় দগ্ধ ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির অবস্থা সংকটাপন্ন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।

Manual2 Ad Code

রোববার (০৭ এপ্রিল) রাত থেকে শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে আনতে না পারায় সোমবার (০৮ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে ছাত্রী নুসরাত জাহান রাফিকে লাইফ সাপোর্টে নেয়া হয় বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

Manual6 Ad Code

গত শনিবার সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় যান ওই ছাত্রী। মাদরাসার এক ছাত্রী তার বান্ধবী নিশাতকে ছাদের উপর কেউ মারধর করছে- এমন সংবাদ দিলে রাফি ওই বিল্ডিংয়ের চার তলায় যান।

Manual1 Ad Code

সেখানে মুখোশ পরা চার-পাঁচ ছাত্রী তাকে অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। রাফি অস্বীকৃতি জানালে তারা তার গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়।

পরে নৈশপ্রহরী মোস্তফা ও মাদরাসার শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য পাঠানো হয়। ওই ছাত্রীর শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে।

Manual8 Ad Code

গত ২৭ মার্চ ওই ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করেন শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সিরাজ উদদৌলাহ- এমন অভিযোগ এনে ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। মামলার পর পুলিশ তাৎক্ষণিক অধ্যক্ষকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

এদিকে, এ ঘটনায় রোববার থেকে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত মাদরাসার স্বাভাবিক কার্যক্রম ও অনির্দিষ্টকালের জন্য হোস্টেল বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code