ফেনীতে আগুনে পোড়া মাদ্রাসা ছাত্রীর দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০১৯

ফেনীতে আগুনে পোড়া মাদ্রাসা ছাত্রীর দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

Manual3 Ad Code

ফেনীর সোনাগাজীতে একটি মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রের ভেতরে নুসরাত জাহান নামে এক শিক্ষার্থীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ওই ছাত্রীর সার্বিক দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। জানিয়েছেন শেখ হাসিনা ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন।

Manual5 Ad Code

রোববার (০৭ এপ্রিল) দুপুরে ডা. সামন্তলাল সেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে দেখা করতে যান। এসময় প্রধানমন্ত্রী তাকে এ উদ্বেগের কথা জানান।

পরে সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেনীর ওই ছাত্রীর সার্বিক দায়িত্ব নিয়েছেন। তিনি তার চিকিৎসাসহ সার্বিক বিষয়ে ব্যবস্থা নিতে বলেছেন।

ডা. সামন্তলাল সেন বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা মেয়েটির চিকিৎসা চালিয়ে যাচ্ছি। তার অবস্থা এখনও আশঙ্কাজনক।

Manual7 Ad Code

এ ছাত্রীর চিকিৎসায় আট সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ওই ছাত্রী বর্তমানে ঢামেক বার্ন ইউনিটের আইসিইউতে আছেন।

এদিকে, প্রফেসর ডা. আবুল কালামকে প্রধান করে নুসরাত জাহানের চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

বোর্ডের অন্য সদস্যরা হলেন- ঢামেক বার্ন ইউনিটের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রায়হানা আউয়াল, রেসপিরেটরি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন আহমেদ, প্লাস্টিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মুহাম্মদ নওয়াজেস খান, একই বিভাগের অধ্যাপক ডা. লুৎফর কাদের লেনিন, অধ্যাপক ডা. বিধান সরকার, ডা. নজরুল ইসলাম ও ডা. মো. জাহাঙ্গীর কবির।

Manual6 Ad Code

ডা. আজাদ জানান, বোর্ডের সদস্যরা আইসিইউতে গিয়ে দুই বার পর্যবেক্ষণ করেছেন। তার অবস্থা আশঙ্কাজনক। তার গলা থেকে শরীর, দুই হাত, পা সব জায়গা পুড়ে গেছে। পাশাপাশি তার শ্বাসনালিও পুড়ে গেছে। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে দু-একদিনের মধ্যেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হবে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code