ফের আগুনে পুড়ল সাততলা বস্তির বহু ঘর

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, জুন ৭, ২০২১

ফের আগুনে পুড়ল সাততলা বস্তির বহু ঘর

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ছয় মাসের ব্যবধানে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে। সোমবার (০৭ জুন) ভোররাত ৪টার দিকে সাততলা বস্তিতে আগুনের সূত্রপাত হয়। পরে তা পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে।

 

পরে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় প্রায় তিন ঘণ্টা পর বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসকর্মীরা।

 

এ অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি। তবে বস্তির অন্তত এক হাজার ঘর পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

Manual5 Ad Code

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হোসেন এ তথ্য জানিয়েছেন।

 

তিনি জানান, ভোর ৩টা ৫৯ মিনিটে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথমে সেখানে ৪টা ইউনিট কাজ শুরু করে। পরে আরও ১৪টি ইউনিট সেখানে যোগ দেয়। এছাড়া পুলিশ, র‌্যাব ও স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তা করে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত নয় বলে জানান তিনি।

Manual1 Ad Code

 

বস্তির বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, বস্তিজুড়ে কাঠ ও টিনশেডের ঘর। পুরো বস্তিতে প্রায় দুই হাজার ঘর রয়েছে। এর অর্ধেকই পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

 

Manual6 Ad Code

এদিকে, আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন।

Manual8 Ad Code

 

এর আগে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, ‘আগুন ছড়িয়ে পরার সব উপাদানই এই বস্তিতে ছিল। সাততলা বস্তি সম্পূর্ণ অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। এখানে অবৈধ গ্যাস ও বিদুৎ সংযোগও রয়েছে। ধারণা করা হচ্ছে- গ্যাস বা বিদুৎ সংযোগ থেকে আগুনের সূত্রপাত।’

 

তিনি আরও বলেন, ‘এই বস্তির ঘর-বাড়ি বাঁশ ও কাঠের কাঠামোতে তৈরি করা হয়েছে। ফলে আগুন সহজেই চারদিকে ছড়িয়ে পড়ছে। দক্ষিণাবাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণ করতে কিছুটা সময় লেগেছে। তবে ঘটনার পর খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে এসেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।’

 

উল্লেখ্য, ২০১২, ২০১৫ ও ২০১৬ সালে ডিসেম্বরে এবং ২০২০ সালের ২৪ নভেম্বর রাজধানীর এ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রতিবারই গ্যাস অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code