ফেসবুকে পোষ্ট : জামালগঞ্জ উপজেলা ভাইস চেয়াম্যন কারাগারে

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৮

ফেসবুকে পোষ্ট : জামালগঞ্জ উপজেলা ভাইস চেয়াম্যন কারাগারে

Manual8 Ad Code

সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী প্রচারণার অভিযোগে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান হেফাজত নেতা মু. রশীদ আহমদকে থানা পুলিশ গ্রেফতারের পর জেলা কারাগারে পাঠিয়েছে। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক।

সোমবার (৩০ জুলাই) ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে থানা পুলিশ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশের দাবি, উপজেলা সদরের নতুন পাড়ার বাসা থেকে রোববার রাত দেড়টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

Manual7 Ad Code

Manual8 Ad Code

অপরদিকে, পরিবারের লোকজনের দাবি রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের হ্যালিপ্যাড মাঠ সংলগ্ন খাদিমুল কোরআ মহিলা মাদরাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

Manual3 Ad Code

থানা পুলিশ জানায়, মু. রশীদ আহমদ প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও প্রগতিশীল লেখক সাংস্কৃতিক কর্মীদের বিরুদ্ধে উস্কানীমূলক লেখা লিখে তা নিজের আইডি থেকে পোষ্ট করে যাচ্ছেন।

সর্বশেষ তিনি সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ‘ঢাকা থেকে সীল মারা ব্যালট আসছে রাজশাহীতে’ লিখে নিজের ফেসবুক আইডি থেকে পোষ্ট করে দেশ-বিদেশে বিভ্রান্তি ছড়ানোর অপেচেষ্টা করেন।

জামালগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন থাকায় আপাতত ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে সোমবার বিকেলেই মু. রশীদকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়ছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code