ফ্ল্যাটে নারী চিকিৎসকের মরদেহ, গলায়-পিঠে আঘাতের চিহ্ন

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, মে ৩১, ২০২১

ফ্ল্যাটে নারী চিকিৎসকের মরদেহ, গলায়-পিঠে আঘাতের চিহ্ন

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক : রাজধানীর কলাবাগান এলাকা থেকে গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসক কাজী সাবিরা রহমান লিপির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মরদেহের পিঠে দুটি ও গলায় একটি ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

 

সোমবার (৩১ মে) দুপুরে ওই মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনা তদন্তে ওই বাড়িতে যায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

 

Manual3 Ad Code

ডিবি রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) আজিমুল হক বলেন, নিহত সাবিরার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন এবং পিঠে দুটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

 

Manual4 Ad Code

তিনি বলেন, ডা. সাবিরা কলাবাগানের ৫০/১ ফার্স্ট লেনের বাড়ির একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তিনি ফ্ল্যাটের দুটি রুম অন্য একজনকে সাবলেট দিয়েছেন। সকালে সাবলেট থাকা তরুণী কানিজ ফাতেমা হাঁটতে বের হয়েছিল। হেঁটে ঘরে ফিরে দেখেন চিকিৎসক সাবিরার রুম বন্ধ। রুমের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে তিনি দারোয়ানকে ডেকে চাবি এনে রুমের তালা খুলে দেখতে পান চিকিৎসক সাবিরা ফ্লোরে পড়ে আছেন। সবাই ভেবেছিলেন চিকিৎসক আগুনে পুড়েছেন। পরে ডিবি এসে তার গলায় একটি আঘাতের চিহ্ন ও পিঠে দুটি আঘাতের চিহ্ন পায়। আমরা তদন্ত করছি। আশা করছি দ্রুত রহস্য উদঘাটন করব।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code