বখাটের হাতে শিশু ‘ধর্ষণ’, মামলা দায়েরে বাধা নারী সংগঠনের

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২২

বখাটের হাতে শিশু ‘ধর্ষণ’, মামলা দায়েরে বাধা নারী সংগঠনের

Manual7 Ad Code

রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটি শহরের ফিসারী ঘাট বাস টার্মিনাল এলাকায় বখাটে যুবকের হাতে কর্মজীবী মহিলার শিশু কন্যা ধর্ষিত হয়েছে।

Manual4 Ad Code

 

গত বুধবার (১৭ আগস্ট) দিনগত রাতে ঘটনা ঘটলেও আলমত বিনষ্টে একটি নারী সংস্থার বিতর্কিত ভুমিকার আভিযোগ তুলেছে ভিকটিম পরিবার।

 

পুলিশ ও ভিকটিম পরিবার জানিয়েছে, শহরের ফিসারী ঘাট বাস টার্মিনাল এলাকায় গত বুধবার দিনগত রাতে কর্মজীবী মহিলার ১৩ বছর বয়েসী শিশু কন্যা সাগরিকা বেগমকে (ছদ্মনাম) গৃহে একা পেয়ে জোর জবরদস্তি ধর্ষণ করে পালিয়ে যায় এলাকার মো. সুজন তালুকদার নামে বখাটে যুবক।

 

Manual7 Ad Code

ভিকটিমের মা ঘরে ফিরে দেখেন তার আদরের মেয়ের সর্বনাশ হয়ে গেছে। ঘটনা জানতে চাইলে শিশুটি তার মাকে সবকিছু খোলসা করে বলে। বিস্তারিত শোনার পর আইনী পদক্ষেপ গ্রহণ করতে চাইলে, সমাধানের নামে স্থানীয় একটি নারী সংগঠন এলাকার বখাটেদের নিয়ে কালক্ষ্যাপন করতে থাকে।

 

তারা ধর্ষককে রক্ষায় টালবাহানা করছে বুঝতে পেরে ভিকটিমের মা শনিবার রাঙামাটি কোতয়ালী থানায় ধর্ষণ মামলা দায়ের করে।

 

Manual8 Ad Code

সেই সুত্রে কোতয়ারী থানার এসআই ক্যহ্লাচিং মারমা রোববার (২১ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার সময় তার টীম নিয়ে অভিযান চালিয়ে ধর্ষক মো. সুজন তালুকদারকে (২৪) আটক করতে সক্ষম হয়। সে স্থানীয় মৃত দীল মো. তালুকদার’র ছেলে।

 

তাকে আগামীকাল (সোমবার) সকালে আদালতে তোলা হবে বলে জানিয়েছে সূত্রটি।

 

Manual3 Ad Code

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমের ডাক্তারী পরীক্ষা করানো হয়েছে। তদন্ত হচ্ছে। মেডিক্যাল রিপোর্ট ও তদন্তের পর বিস্তারিত জানা যাবে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code