বরমচাল ইউপি উপ-নির্বাচনে জামানত হারালেন নৌকার প্রার্থী

প্রকাশিত: ২:০৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২০

বরমচাল ইউপি উপ-নির্বাচনে জামানত হারালেন নৌকার প্রার্থী

Manual3 Ad Code

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জামানত হারিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী সি. এম. জয়নাল আবেদীন।

 

Manual1 Ad Code

এ নির্বাচনে চশমা প্রতীকে মাত্র ৪৮ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) খোরশেদ আহমদ খান সুইট। তিনি পেয়েছেন ৩ হাজার ২৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের আব্দুল মোক্তাদির মুক্তার পেয়েছেন ৩২৪০ ভোট। আর আনারস প্রতীকে মো. খয়রুল আমিন চৌধুরী পেয়েছেন ১০১৮ ভোট। চারজন প্রার্থীর মধ্যে সবচেয়ে কম ৯৬৬ ভোট পেয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী সি.এম. জয়নাল আবেদীন।

Manual3 Ad Code

 

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৯টি ভোট কেন্দ্রের ১৩ হাজার ৪৩৬ ভোটের মধ্যে ৮ হাজার ৫৯৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচিত চেয়ারম্যান খোরশেদ আহমদ খান সুইট

 

Manual4 Ad Code

মোট প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগও না পাওয়ায় আনারস প্রতীকে মো. খয়রুল আমিন চৌধুরী ও নৌকা প্রতীকের প্রার্থী সি.এম. জয়নাল আবেদীনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

 

প্রসঙ্গত, বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আহমদ খান সুইটকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচারণায় অংশ নেয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের আরো ৩ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

 

কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু জানান, প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। দলীয় প্রতীক ও প্রার্থীরবিরোধী হয়ে আওয়ামী লীগ করার কোনো সুযোগ নেই।

 

Manual3 Ad Code

গত ২ সেপ্টেম্বর করোনা ভাইরাসেআক্রান্ত হয়ে বরমচাল ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান আব্দুল আহবাব শাহজাহান মারা যান। আব্দুল আহবাব চৌধুরী মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সদস্য ও কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ছিলেন। গত ৩ সেপ্টেম্বর উপজেলা প্রশাসন চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code