সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৮
বসানো হয়েছে পদ্মা সেতুর তৃতীয় স্প্যান। একই সাথে দৃশ্যমান হলো সেতুটির ৪৫০ মিটার। রোববার (১১ মার্চ) সকাল সাড়ে ৯টার সময় শরীয়তপুরের জাজিরার নাওডোবা প্রান্তের ৩৯ ও ৪০ নম্বর পিলারের ওপর এই সুপার স্ট্রাকচার বসানো হয়।
সেতু বিভাগ সূত্রে জানা যায়, তিন হাজার ১৪০ টন ওজনের একটি ভাসমান ক্রেন দিয়ে মাওয়া থেকে জাজিরার প্রান্তে স্প্যানটি আনা হয়। শনিবার রাতে ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি আসে। এমন ৪১টি স্প্যান জোড়া দিয়েই সেতুটি তৈরি হবে।
রোববার ভোরে ৪০ ও ৪১ নম্বর খুঁটির কাছাকাছি ক্রেনটি নেয়া হয়। সকাল সাড়ে ৭টার দিকে ক্রেন দিয়ে ৩৯ ও ৪০ নম্বর খুঁটির ওপরে স্প্যানটি তোলার কাজ শুরু হয়। সকাল সাড়ে ৯টার দিকে স্প্যানটি পুরোপুরি খুঁটির ওপর স্থাপন করা হয়।
এর আগে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের মধ্যে পদ্মা সেতুর প্রথম স্প্যান এবং ২০১৮ সালের ২৮ জানুয়ারি ৩৮ ও ৩৯ নম্বর পিলারের মধ্যে দ্বিতীয় স্প্যানটি বসানো হয়। ৩ মাসের ভেতরই বসলো তৃতীয় স্প্যানটি।
পদ্মা সেতু প্রকল্পের সার্ভেয়ার (সিএসসি) মীর ফারুক হোসেন জানান, রোববার ৩৯ ও ৪০ নম্বর পিলারের উপর তৃতীয় স্প্যানটি বসানো হলো। চতুর্থ স্প্যানটিও বসানোর কাজও অনেকটাই সম্পন্ন।
Design and developed by ওয়েব হোম বিডি