সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২১
সুরমা মেইল ডেস্ক : চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় নির্মাণাধীন একটি কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ শ্রমিক গুলিবিদ্ধ হয়ে নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন।
শনিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকায় শ্রমিকরা বেতনভাতার দাবিতে বিক্ষোভ শুরু করলে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আহমদ রেজা (১৮), রনি হোসেন (২২), শুভ (২৪), মো. রাহাত (২৪) ও মো. রায়হান (২৫)। এদের মধ্যে গুলিবিদ্ধ ৪ জন বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।
বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম বলেন, সকালে কয়লা বিদ্যুৎকেন্দ্রে বেতনভাতা নিয়ে শ্রমিকরা ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেতে সংঘর্ষ বেধে যায়। এর জেরে ৪ জন নিহত এবং অন্তত ২৫ জন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২০১৬ সালের এপ্রিলে একই বিদ্যুৎকেন্দ্র নিয়ে স্থানীয় গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘাতে ছয়জন নিহত হন। বাঁশখালী ১৩২০ মেগাওয়াট কয়লাবিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়নের কাজ করছে এস আলম গ্রুপ।
Design and developed by ওয়েব হোম বিডি