বাঁশ বোঝাইকৃত ট্রাক উল্টে খাদে, নিহত ৬

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০১৭

বাঁশ বোঝাইকৃত ট্রাক উল্টে খাদে, নিহত ৬

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: নওগাঁর মান্দা উপজেলায় বাঁশবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কের পাশে গভীর খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

Manual8 Ad Code

শনিবার (১৯ আগষ্ট) সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাজি-গোবিন্দপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া গ্রামের লাল মোহাম্মদ এর ছেলে আব্দুল মান্নান (৩৮) ও দলিল উদ্দিন ছেলে আশরাফ আলী (৩০), হরিপুর গ্রামের গেনার ছেলে সাহেব আলী (৪৫), নওগাঁর বদলগাছি উপজেলার বালুভরা গ্রামের দিলিপ সাহার ছেলে দিপেন্দ্রনাথ সাহা (৪৬) ও নওগাঁর পাইকপাড়া এলাকার দেলোয়ার হোসেন (৪৮) এবং জয়পুরহাট জেলার জামালপুর এলাকার বেলাল সরকার ছেলে আমিনুর রহমান (৫২)।নিহতরা সকলেই ব্যবসায়ী বলে নিশ্চিত করেছে পুলিশ।

Manual4 Ad Code

আহতরা হলেন- জয়পুরহাট জেলার ধানমন্ডি এলাকার ফজলুর রহমানের ছেলে রায়হান (৩৫) ও নওগাঁর বদলগাছি উপজেলার ইসমাইলপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে সোহেল রানা (৪২)। তারা মান্দা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Manual1 Ad Code

দুর্ঘটনাকবলিত ট্রাকের যাত্রী জানান, ট্রাকটি জয়পুরহাটের পাঁচবিবি থেকে রাজশাহীর মোহনপুর হাটে যাচ্ছিল। পথে বুড়ির ব্রিজের অদূরে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। এ সময় আহত হন আরও দুজন।

সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান ঘটনার জানান, বুড়ির ব্রিজের কাছে নওগাঁ-রাজশাহী মহাসড়কে একটি ট্রাক উল্টে খাদে পড়ে ছয়জন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code