বাংলাদেশী সংবাদমাধ্যমের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতার হস্তক্ষেপ কামনা

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৬

বাংলাদেশী সংবাদমাধ্যমের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতার হস্তক্ষেপ কামনা

Manual4 Ad Code

shuvo-pakhi-mamata

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক :: ভারতীয় জনপ্রিয় টিভি সিরিয়াল ‘বোঝেনা সে বোঝেনা’র নায়িকা মধুমিতা চক্রবর্তী বাংলাদেশী দর্শকদের কাছে ‘পাখি’ নামেই পরিচিত। সম্প্রতি পাখিকে নিয়ে বাংলাদেশের বেশ কিছু সংবাদমাধ্যমে ‘দেহ ব্যবসার’ ভূয়া খবর প্রকাশে ক্ষেপেছেন নায়িকা। গত শুক্রবার (১৯ আগস্ট) কলকাতা পুলিশের হেড কোয়ার্টার লালবাজারে বাংলাদেশের তিনটি অনলাইন পত্রিকার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন পাখি। এছাড়া এ ঘটনায় জড়িত সংবাদমাধ্যমের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতার হস্তক্ষেপ কামনা করছেন পাখি এবং তার স্বামী সৌরভ চক্রবর্তী।

ভারতীয় সময় সকাল সাড়ে ১০টায় স্বামী সৌরভ চক্রবর্তীকে নিয়ে লালবাজারে যান পাখি। সেখানে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার সুপ্রতিম সরকার এবং গোয়েন্দা প্রধান বিশাল গর্গের সঙ্গে দেখা করেন। এরপর সাইবার ক্রাইম থানায় অভিযুক্ত ওয়েবসাইট তিনটির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন পাখি। তাঁর দাবি, ওয়েবসাইটগুলোতে তাঁর বেশ কিছু ছবির বিকৃত উপস্থাপন করে তাঁর নামে অপসাংবাদিকতা করা হয়েছে।

Manual2 Ad Code

এ প্রসঙ্গে পাখি বলেন, আমি জানি না কী করণে আমাকে নিয়ে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। কেন করেছে তাও বুঝতে পারছি না। তা ছাড়া আমি তো ডার্কসাইটে কোনো হিরোইনের রোলও করি না। কেন এমন করা হলো বুঝতে পারছি না। আজ যে মিথ্যে রটনা আমাকে নিয়ে ঘটল কাল তো সেটা অন্য কোনো অভিনেত্রীদের সঙ্গেও ঘটতে পারে। যারা এমন কাজ করল তারা কি ধরা পড়বে না?

তিনি আরো বলেন, এর আগেও আমাকে নিয়ে দু’একটা ফেক নিউজের কথা আমার কানে এসেছিল। কিন্তু আমি জানতাম অনেক অভিনেত্রীকে নিয়ে এমন অনেক মিথ্যা ছাপা হয়, যা সচরাচর মানুষ বিশ্বাস করেন না। কিন্তু এবারে যেটা ঘটেছে সেটা ভয়ঙ্কর। যার প্রতিবাদে এবারে পুলিশের দ্বারস্থ হতে বাধ্য হয়েছি আমি।

অন্যদিকে পাখির স্বামী সৌরভ বলেন, পুলিশ আমাদের বিষয়গুলো মনযোগ সহকারে শুনেছে এবং পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। তবে বেশ কিছুদিন ধরেই মধুমিতার ছবি বিকৃত (মর্ফ) করা হচ্ছিল। কিন্তু বাড়তে বাড়তে তা চরম পর্যায়ে চলে যায়। বাংলাদেশের তিনটি ওয়েবপোর্টাল ওর সম্পর্কে ভুয়া তথ্য দিয়েছিল। এই ধরনের ঘটনা এখনই বন্ধ হওয়া উচিত বলে মনে করি।

পাখি এবং সৌরভ আরো বলেন, এই বিষয়ে সুবিচারের জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। এছাড়া আইনজীবীর সঙ্গে পরামর্শ করে আমরা প্রয়োজনে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলার চেষ্টা করব।

Manual2 Ad Code

উল্লেখ্য, বাংলাদেশের একটি টেলিছবিতে মোশাররফ করিমের বিপরীতে কাজ করেছেন এই অভিনেত্রী। মহিউদ্দীন আহমেদের রচনা ও পারভেজ আমিনের পরিচালনায় চলতি মাসের শুরুতে ‘মেঘবালিকা’ শিরোনামের এই টেলিছবিটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে।

দেখে নিন ভিডিওটি-

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code