বাংলাদেশে প্রবেশ করে মৌলভীবাজারে ধরা পড়ল ২১ রোহিঙ্গা

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২১

বাংলাদেশে প্রবেশ করে মৌলভীবাজারে ধরা পড়ল ২১ রোহিঙ্গা

Manual8 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার শহরে ২১ রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে পুলিশ। তারা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন।

 

শনিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

তথ্যটি নিশ্চিত করেছেন মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান। তিনি জানান, তারা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে কক্সবাজারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

 

এএসপি বলেন, আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদের পরে বিস্তারিত জানা যাবে। এখন একেকজন একেক কথা বলছে। এদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। তাদেরকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।

Manual1 Ad Code

 

আরও পড়ুন : পালিয়ে আসা ১৪ রোহিঙ্গা মৌলভীবাজারে আটক

 

এর আগে গত ২ জুলাই রাতে মৌলভীবাজার শহরের চোবড়া এলাকা থেকে রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ১৪ রোহিঙ্গা শরণার্থীকে আটক করে পুলিশ।

 

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code