বাইপাস থেকে ৫১ লক্ষ টাকার ভারতীয় কসমেটিকসের চালান জব্দ

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৪

বাইপাস থেকে ৫১ লক্ষ টাকার ভারতীয় কসমেটিকসের চালান জব্দ

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট শহরতলী থেকে বিভিন্ন ধরণের ৫১ লক্ষ টাকার ভারতীয় কসমেটিকসের চালান আটক করেছে পুলিশ। এ সময় চোরাচালানে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Manual5 Ad Code

 

রোববার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরতলীর শাহপরাণ (রহঃ) থানাধীন সুরমা বাইপাস পয়েন্ট থেকে ভারতীয় কসমেটিসের চালান জব্দ করা হয়। এছাড়া অবৈধ পণ্য পরিবহনের দায়ে একটি ট্রাক জব্দ করা হয়।

Manual5 Ad Code

 

সোমবার (৩০ ডিসেম্বর) রাত ১০টায় বিয়ষটি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

Manual7 Ad Code

তিনি জানান, রোববার রাতে সিলেটের সীমান্ত এলাকা থেকে একটি ট্রাক ( ঢাকা মেট্রো-ট-১৬-৬৫৪৬) ভর্তি ভারতীয় কসমেটিকসের চোরাচালান সিলেট শহরের দিকে আসছে এমন সংবাদ পেয়ে শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মোঃ সানাউল ইসলাম ও এসআই (নিঃ) সোহেল চন্দ্র সরকার সুরমা বাইপাস পয়েন্টে চেকপোস্ট বসানো হয়।

 

রাত সাড়ে ৯টার দিকে  ট্রাক থামিয়ে তল্লাশি করে ভারতীয় গোমেলা ক্রিম ৪০ কার্টুন, বেটনোভেট সি ক্রিম ১০ কার্টুন, স্কিন সানরাইজ ক্রিম ২০ কার্টুন, পাতাঞ্জলি এলোভেরা জেল ৭৮০ পিস, একনিস্টার জেল ক্রিম ৩৬০ পিস, পিংকো ওভাল পাপড (ভারতীয় ফুচকা) ৮৭৫ প্যাকেট জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের মোট মূল্য ৫১ লক্ষ ১৭ হাজার টাকা। পরে ট্রাকসহ চালক ও হেলপারকে গ্রেপ্তার করে পুলিশ।

 

গ্রেপ্তারকৃত হলো- রাজশাহী জেলার কাটাখালি থানাধীন শ্যামপুর (পশ্চিম পাড়া) গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আব্দুল রশিদ (৩৮) ও একই জেলার চন্দ্রিমা থানা এলাকার খরখরী গ্রামের এন্তাজ আলীর ছেলে মোঃ সুমন আলী (৪৪)।

 

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা জানান, জব্দকৃত পণ্যের মালিক জৈন্তাপুর উপজেলার হরিপুরের রহমত উল্লাহর (২৪)।

Manual5 Ad Code

 

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শাহপরাণ (রহঃ) থানায় মামলা দায়ের করে (নং-২৮, তাং-৩০/১০/২০২৪খ্রি:) অভিযুক্তদের পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code