বাড্ডায় আ’লীগ নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, জুন ১৫, ২০১৮

বাড্ডায় আ’লীগ নেতাকে গুলি করে হত্যা

Manual1 Ad Code

রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন।

Manual6 Ad Code

শুক্রবার (১৫ জুন) দুপুরে জুমার নামাজের পর বাড্ডার পূর্বাঞ্চল এক নম্বর লেনের বায়তুস সালাম জামে মসজিদ থেকে বের হওয়ার পর ওই নেতা গুলিবিদ্ধ হন। সেখান থেকে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহত ফরহাদ হোসেন (৫২) বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় দুর্বৃত্তদের গুলি ফরহাদের মাথা ও বুকে লাগে। পরে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, মোটরসাইকেলে করে দুই দুর্বৃত্ত ঘটনাস্থলে যায়। তারা ফরহাদের ওপর প্রকাশ্যে গুলি চালায়।

Manual5 Ad Code

ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। হত্যাকারীদেরও ধরা সম্ভব হয়নি।

Manual8 Ad Code

এদিকে হত্যার পর সিএনজিচালিত অটোরিকশায় করে যাওয়ার সময় বাড্ডা-গুলশান লিংক রোডের গুদারাঘাট তল্লাশি চৌকিতে সন্দেহভাজনরা পুলিশের ওপর প্রকাশ্যে গুলি চালায়।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code