সিলেট ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
সুরমামেইল ডেস্ক :
সিলেট মহানগর পুলিশের (এসএমপির) সাবেক কমিশনার মো. নিশারুল আরিফকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি অ্যান্টি টেররিজম ইউনিটের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
মো. নিশারুল আরিফ ২০২০ সালের অক্টোবর থেকে ২০২৩ এর ফেব্রুয়ারি পর্যন্ত সিলেট মহানগর পুলিশের (এসএমপির) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাকে অবসরে পাঠানো হয়েছে। এছাড়া পুলিশের তিন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
বাধ্যতামূলক অবসরে পাঠানো অন্য তিন কর্মকর্তা হলেন- নৌ পুলিশের ডিআইজি মো. আব্দুল কুদ্দুছ আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আজাদ মিয়া ও আমেনা বেগম।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে এই চারজনকে অবসর প্রদান করা হলো।
তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি