বানিয়াচংয়ে ঈদের নামাজ পড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২১

বানিয়াচংয়ে ঈদের নামাজ পড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : জেলার বানিয়াচংয়ে মসজিদে ঈদের নামাজ পড়তে গিয়ে ছাদে বিদ্যুতের তারে জড়িয়ে কুহিনুর রহমান নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

বুধবার (২১ জুলাই) সকালে উপজেলার মক্রমপুর ইউপির নয়া পাথারিয়া গ্রামের জামে মসজিদে এ ঘটনা ঘটে। মারা যাওয়া কুহিনুর রহমান একই এলাকার সবুজ মিয়ার ছেলে।

 

Manual7 Ad Code

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, ঈদ নামাজের পূর্বে ওই যুবক মসজিদের ছাদে উঠে মাইকের বিদ্যুতের তারের সংযোগ দিতে এ সময় ওই বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code